• নির্বিঘ্নেই সম্পন্ন হল নিট, প্রশ্নপত্র মাঝারি
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবিবার নির্বিঘ্নেই হল ডাক্তারিতে ভরতির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট (নিট)। দেশের ৫৫১টি শহরে আনুমানিক ২৩ লক্ষ পরীক্ষার্থী এবারের পরীক্ষায় বসেছিলেন। বায়োলজি, কেমিস্ট্রি এবং ফিজিক্স—এই তিন বিষয়ে তিন ঘণ্টা ধরে পরীক্ষা চলে। দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা হয়। বায়োলজিতে ৩৬০ এবং ফিজিক্স ও কেমিস্ট্রি—এই দুই বিষয়ে ১৮০—সবসুদ্ধ ৭২০ নম্বরে পরীক্ষা হয়। প্রতি প্রশ্নের নম্বর ছিল ৪। প্রশ্নপত্র খুব কঠিনও নয় আবার খুব সহজও নয়—মাঝারি গোত্রের বলে জানাচ্ছেন পরীক্ষার্থীরা ও প্রস্তুতিতে যুক্ত শিক্ষক-শিক্ষিকারা। তবে বেশকিছু প্রশ্নের ধরন দীর্ঘ বলে বহু ছাত্রছাত্রীকে সময়ে শেষ করতে হিমশিম খেতে হয়। 

    নিট প্রস্তুতিতে দীর্ঘদিন ধরে যুক্ত বিশিষ্ট শিক্ষক ডাঃ এ কে মাইতি বলেন, থিয়োরি ভালো করে পড়া থাকলে সমস্যা হওয়ার কথা নয়। তবে বেশকিছু প্রশ্ন বড়ো ছিল। তাই সঠিক উত্তর বাছাই করার সিদ্ধান্ত নিতে ছাত্রছাত্রীদের বাড়তি সময় গিয়েছে। ভুয়ো পরীক্ষার্থী আটকাতে এবারে অভিনব পন্থা নিয়ে ২ এবং ৩ মে দেশের সমস্ত মেডিকেল কলেজের ডাক্তারি পরীক্ষাদের ছুটি বাতিল করেছিল কেন্দ্র। রবিবার সন্ধ্যা পর্যন্ত পরীক্ষা জালিয়াতি বা অন্যকোনো দুর্নীতির খবর মেলেনি। কোনো বড়োসড়ো গ্রেপ্তারিরও খবর পাওয়া যায়নি। 
  • Link to this news (বর্তমান)