• ক্রুজ দুর্ঘটনা: মৃতের সংখ্যা বেড়ে ১৩
    বর্তমান | ০৪ মে ২০২৬
  • ভোপাল: জব্বলপুরের বরগি ড্যামে প্রমোদতরী দুর্ঘটনায় আরও একজনের উদ্ধার হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। তদন্তকারীরা জেনেছেন, মধ্যপ্রদেশ সরকারের পর্যটন দপ্তরের অধীন প্রমোদতরীটি প্রায় ২০ বছরের পুরনো। নিরাপত্তায় যথেষ্ট গাফিলতি ছিল, তা স্বীকারও করে নিয়েছেন ক্রুজের চালক মহেশ প্যাটেল। তাঁর দাবি, দুর্ঘটনায় পড়ার আগে তিনি রিসর্টের হেল্প ডেস্কে যোগাযোগ করেন। তাঁর আবেদনে সাড়া দেয়নি কর্তৃপক্ষ। মহেশ বলেন, ‘খামারিয়া দ্বীপ থেকে রওনা হওয়ার সময় আকাশ পরিষ্কার ছিল। মাঝ-নদীতে হঠাৎ ঝড় শুরু হয়। কোনো সতর্কবার্তা ছিল না। ঝড় উঠতেই তড়িঘড়ি ক্রুজ ফেরানোর সিদ্ধান্ত নিই। ততক্ষণে জল ঢুকতে শুরু করেছে।’
  • Link to this news (বর্তমান)