নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গণনায় স্বচ্ছতা এবং গণনাকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিল সিপিএম। রবিবার সিপিএমের রাজ্য কমিটির তরফে শমীক লাহিড়ী কমিশনের সিইওকে এই চিঠি পাঠিয়েছেন। দ্রুততার সঙ্গে কত ভোট রেকর্ড হয়েছে (১৭সি ফর্ম) তা আপলোড করার দাবি করা হয়েছে আলিমুদ্দিনের তরফে। কারণ, এর আগে বেশ কয়েকটি নির্বাচনে ভোটগণনা এবং ভোটদানের সংখ্যার মধ্যে পার্থক্য পাওয়া গিয়েছিল। দাবি জানানো হয়েছে গণনা শুরুর আগে ওই ফর্মের তথ্য আপলোড করার। এর পাশাপাশি প্রযুক্তিগত সমস্যা এড়াতে অবশ্যই ভিভি প্যাট স্লিপ গণনার দাবি করা হয়েছে। গণনাকেন্দ্রে আরো দাবি রয়েছে পর্যাপ্ত নিরাপত্তা বলয়ের।