• West Bengal Election Result 2026 LIVE: কিছুক্ষণ পরেই শুরু গণনা, কৃষ্ণনগরে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ মহুয়ার
    এই সময় | ০৪ মে ২০২৬
  • গণনার আগেও সিসিটিভি বন্ধ নিয়ে তুঙ্গে শোরগোল। কৃষ্ণনগরেও সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সাংসদ অভিযোগ করেছেন যে কৃষ্ণনগরে চার কেন্দ্রে ২ মিনিট ১৬ সেকেন্ড-এর জন্য ক্যামেরা বন্ধ ছিল।

    ভোট গণনা শুরুর আগেই ব্যারাকপুরে উত্তেজনা। স্লোগান যুদ্ধ তৃণমূল এবং বিজেপি এজেন্টদের মধ্যে।

    রাজ্যের মোট ২৯৪টি আসনে নির্বাচন সম্পন্ন হয় দুই দফায়। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় ১৪২টি আসনে ভোট হয়। 

    প্রথম দফায় ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের (এসআইআর) পরে প্রথম দফার এই ১৫২টি আসনে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬৫ জন।  

    মোট ৪৪ হাজার ৩৭৬টি বুথে প্রথম দফার ভোটগ্রহণ হয়। তার মধ্যে প্রধান বুথের সংখ্যা ৪১ হাজার ৪১৮। সহকারী বুথ রয়েছে ২৯৫৮টি।  

    ১৫২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৪৭৮। তাঁদের মধ্যে মহিলা প্রার্থী ১৬৭ জন। 

    দ্বিতীয় দফায় মোট ১৪২টি কেন্দ্রে নির্বাচন হয়। মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ২১ লক্ষ ৭৫ হাজার ২৯৯। তার মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ কোটি ৬৪ লক্ষ ৭৪ হাজার ৩০৬ এবং মহিলা ভোটার রয়েছেন ১ কোটি ৫৭ লক্ষ ৪০ হাজার ২১৬২ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৯২ জন। 

    মোট ৪১ হাজার একটি বুথে দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয়। তার মধ্যে প্রধান বুথের সংখ্যা ৩৯ হাজার ৩০১। অতিরিক্ত বুথ ছিল এক হাজার ৭০০টি। 

    ১৪২টি কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা ১৪৪৮।

    ২৯১টি আসনে লড়েছে তৃণমূল কংগ্রেস (TMC) 

    ২৯৪টি আসনে লড়েছে ভারতীয় জনতা পার্টি (BJP)

    ২৯২টি আসনে লড়েছে কংগ্রেস (Congress)

    ১৯৭টি আসনে লড়েছে সিপিএম, সিপিআই প্রার্থী লড়ছে ১৭টি আসনে, ফরওয়ার্ড ব্লক লড়ছে ২৩টি আসনে। আরএসপি লড়ছে ১৬টি আসনে 

    ১১৫টি আসনে লড়েছে আমজনতা উন্নয়ন পার্টি 

    ২৩০টি আসনে লড়েছে এসইউসিআই পার্টি

    পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ২০২৬ ফলাফল প্রকাশিত হবে আজ। মোট ২৯৩টি বিধানসভা কেন্দ্রের ফল ঘোষণা করবে নির্বাচন কমিশন। দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন ঘোষণা করেছে কমিশন। সেই কারণে বাকি ২৯৩টি আসনের ফল ঘোষণার দিকে তাকিয়ে গোটা রাজ্য। 

    ২০২১ সালের নির্বাচনে ২১৫টি আসনে জয়ী হয়েছিল তৃণমূল কংগ্রেস। ৭৭টি আসনে জিতেছিল প্রধান বিরোধী দল বিজেপি। ১টি আসন জিতেছিল আইএসএফ এবং ১টি আসনে জিতেছিলেন নির্দল প্রার্থী।

  • Link to this news (এই সময়)