• ২০২৬ নির্বাচনে নতুন কী? এক ঝলকে দেখে নিন গণনাকেন্দ্রগুলি
    এই সময় | ০৪ মে ২০২৬
  • গত বছর নভেম্বরের গোড়ায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) থেকে শুরু করে আজ, সোমবার বিধানসভা নির্বাচনের ভোটগণনা- এ বার ভোটের প্রস্তুতি পর্ব চলেছে ছ'মাসের বেশি সময় ধরে। বহু সংঘাত, আইনি যুদ্ধের পরেও মোটের উপরে রক্তপাতহীন ভোট দেখেছে বাংলা। অনেক বেনজির পদক্ষেপও হয়েছে গত ছ'মাসে। সব শেষে আজ রেজাল্ট। পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের ভোটে নতুন কী দেখলেন বঙ্গবাসী, এক নজরে খুঁজল 'এই সময়'

    কোচবিহার ৫, আলিপুরদুয়ার ১, জলপাইগুড়ি ২, দক্ষিণ দিনাজপুর ২, উত্তর দিনাজপুর ২, দার্জিলিং ৩ হাওড়া 8 কালিম্পং ১, মালদা ২, মুর্শিদাবাদ ৫, নদিয়া 8, ২৪ পরগনা ৭, দক্ষিণ ২৪ পরগনা ৬, বাঁকুড়া ৩, পুরুলিয়া ৩, বীরভূম ৩, হুগলি ৫, হাওড়া 8, ঝাড়গ্রাম ১, পশ্চিম মেদিনীপুর ৩, পূর্ব মেদিনীপুর 8, পশ্চিম বর্ধমান ২, উত্তর পূর্ব বর্ধমান 8 কলকাতা ৫

    উত্তর কলকাতার সাতটি বিধানসভা কেন্দ্রের গণনা হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। দক্ষিণ কলকাতার চারটি বিধানসভা কেন্দ্রর গণনা হবে চার জায়গায়- ১) বাবা সাহেব আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয় ২) বালিগঞ্জ গভর্নমেন্ট হাইস্কুল ৩) শাখাওয়াত মেমোরিয়াল গভর্নমেন্ট হাইস্কুল ৪) সেন্ট টমাস বয়েজ স্কুল।

    গণনাকেন্দ্রে অবাঞ্ছিতদের অনুপ্রবেশ ঠেকাতে গণনার কাজে নিযুক্ত নির্বাচন কমিশনের সমস্ত স্তরের কর্মী থেকে প্রার্থীদের কাউন্টিং এজেন্টের জন্য ছবি-সহ কিউআর কোড দেওয়া পরিচয়পত্র। প্রতিটি গণনা কেন্দ্রের চারপাশে নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা ব্যবস্থা তদারকির দায়িত্বে থাকবেন এক জন পুলিশ অবজার্ভার।

    গণনায় প্রায় ৩৬ হাজার কর্মী থাকবেন কমিশনের। প্রতিটি গণনা টেবিলে এক জন করে মাইক্রো অবজ়ার্ভার থাকবেন। তাঁরা স্বাধীনভাবে ইভিএম-এর ফলাফল লিখে প্রতিটি রাউন্ডের শেষে ক্রস-ভেরিফিকেশনের জন্য কাউন্টিং অবজার্ভারের কাছে পেশ করবেন। এ ছাড়াও প্রতি টেবিলে এক জন কাউন্টিং সুপারভাইজ়ার, এক জন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট থাকবেন।

  • Link to this news (এই সময়)