• ৫০ হাজারের মধ্যেই বিদেশ ভ্রমণ! এই গরমে ঘুরে আসুন ৫ স্বপ্নের ডেস্টিনেশন
    এই সময় | ০৪ মে ২০২৬
  • বিদেশ ভ্রমণ মানেই অনেক খরচ, এই চিরাচরিত ভাবনাই আজও গেঁথে রয়েছে অনেকের মনে। তবে সত্যিই কি তাই? কথাটা বোধহয় সবটা ঠিক নয়। সঠিক প্ল্যান করলে খুব কম খরচেও বিদেশ ভ্রমণ সম্ভব। যদি বলি মাত্র ৫০ হাজারের মধ্যেই বিদেশ ভ্রমণ সম্ভব, অবাক হবেন? তীব্র গরমে যখন ধুঁকছে গোটা শহর, মন স্বাভাবিক ভাবেই চায় কোথাও ঘুরে আসতে। সেটা যদি বিদেশ হয় তাহলে তো কথাই নেই। রইল এমন ৫ ঠিকানার হদিশ, যেখানে অনায়াসে ঘুরে আসা যায় মাত্র ৫০ হাজার টাকার মধ্যেই।

    ভারতীয় পর্যটকদের কাছে থাইল্যান্ড সব সময় আকর্ষণীয়। ট্রাভেল টাইম মাত্র ৪-৫ ঘণ্টা। ব্যাংকক, ফুকেট বা ক্রাবি— এই তিন জায়গা মিলিয়ে থাইল্যান্ড একেবারে পারফেক্ট প্যাকেজ। একদিকে শহরের নাইটলাইফ, শপিং আর উৎসবের আমেজ, অন্য দিকে, নীল সমুদ্র, আইল্যান্ড ট্যুর আর নিরিবিলি সময় কাটানোর সুযোগ। যাঁরা একই ট্রিপে ‘অ্যাডভেঞ্চার ও রিল্যাক্সেশন’ চান, তাঁদের জন্য আদর্শ।

    ভারতের পড়শি দেশ। ভারত থেকে মাত্র দেড় থেকে দু'ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই প্রতিবেশী দেশে। কলম্বোর শহুরে আবহ থেকে শুরু করে এলা বা নুয়ারা এলিয়ার পাহাড়ি সৌন্দর্য— সবই আছে এক জায়গায়। ট্রেন জার্নি এখানে এক বিশেষ আকর্ষণ, যা বিশ্বের অন্যতম সুন্দর রুট হিসেবে ধরা হয়। পাশাপাশি মিরিসায় তিমি দেখার অভিজ্ঞতাও আপনাকে দেবে আলাদা আনন্দ ।

    ইন্দোনেশিয়ার বালি এখন ভারতীয়দের কাছে অন্যতম জনপ্রিয় গন্তব্য। প্রাইভেট ভিলা, বিচ ক্লাব, মন্দির আর উবুদের ধানখেত— সব মিলিয়ে ছুটি কাটানোর সেরা জায়গা। বালি ভ্রমণে অফ-সিজ়নে খরচ তুলনামূলক কম। খাবার হিসেবে ট্রাই করতে পারেন নাসি গোরেং, মি গোরেং এবং সতে।

    যাঁরা ভিড়ভাট্টা থেকে দূরে গিয়ে একটু শান্তি খুঁজছেন, তাঁদের জন্য ভুটান সেরা। ভারতীয়দের জন্য কোনও ভিসার প্রয়োজন নেই, শুধু পারমিট থাকলেই চলে। থিম্পু, পারো আর টাইগার’স নেস্ট মঠ— প্রতিটি জায়গার রয়েছে এক অনন্য সৌন্দর্য। খাবার হিসেবে টেস্ট করতে পারেন এমা দাতশি (লঙ্কা ও চিজ়), রেড রাইস এবং স্থানীয় স্টু।

    বর্তমানে ভারতীয় পর্যটকদের কাছে সবথেকে ট্রেন্ডিং হলিডে ডেস্টিনেশনের একটি ভিয়েতনাম। অসাধারণ প্রাকৃতিক বৈচিত্রই তার সঙ্গে সাশ্রয়ী ট্যুর। ঘুরে দেখতে পারেন হ্যানয়ের ওল্ড কোয়ার্টার এবং হো চি মিন মৌসোলিয়াম। স্থানীয় খাবারের মধ্যে খেতে পারেন ফো (Pho), বান মি, ফ্রেশ স্প্রিং রোল এবং হ্যানয়ের স্পেশাল এগ কফি।

    মনে রাখবেন, কম বাজেটে ট্রাভেল মানেই যে আপনাকে অভিজ্ঞতার সঙ্গে আপস করতে হবে, তা নয়। বরং সঠিক সময়ে টিকিট বুকিং এবং সঠিক প্ল্যানিং করলে ৫০,০০০ টাকার বাজেটেও মিলবে বিদেশ সফরের সুযোগ।

  • Link to this news (এই সময়)