• LIVE: অসমে ১৪ আসনে এগিয়ে BJP, কেরালায় এগিয়ে কংগ্রেস: নির্বাচন কমিশন
    এই সময় | ০৪ মে ২০২৬
  • চলছে চার রাজ্যের বিধানসভা নির্বাচনের গণনা। এর মধ্যেই নির্বাচন কমিশনের তরফে সামনে এল ট্রেন্ড। এর মধ্যে অসমে ১৪টি আসনে এগিয়ে রয়েছে BJP, তিনটি আসনে এগিয়ে BOPF এবং ২টি আসনে এগিয়ে কংগ্রেস। অন্য দিকে, কেরালায় কংগ্রেস ২১টি এবং সিপিএম ১১টি আসনে এগিয়ে। পুদুচেরিতে AINRC ২টি আসনে এবং AIADMK একটি আসনে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে AIADMK ৭ আসনে এবং TVK ৪ আসনে এগিয়ে রয়েছে। ৩ আসনে এগিয়ে DMK।

    চলছে চার রাজ্যের ভোটগণনা। রাজ্যের ১২৬টি আসনে চলছে ভোটগণনা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী অসমে এগিয়ে রয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

    ভোটের ফলপ্রকাশের দিনে এক্স পোস্টে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে একটি এক্স পোস্টে মোদী লেখেন, 'দক্ষতা, পরিশ্রম এবং করুণা আমাদের জীবনের শক্তি। এর মাধ্যমে আমরা কেবল প্রতিটি চ্যালেঞ্জই অতিক্রম করতে পারি না, বরং এগুলো আমাদের লক্ষ্য অর্জনেও সহায়ক। 

    চলছে ভোটগণনা। প্রাথমিক ট্রেন্ডে তামিলনাড়ুতে ২৩৪টি আসনের মধ্যে DMK এগিয়ে রয়েছে ৪৬টি আসনে। অন্য দিকে ADMK এগিয়ে রয়েছে ২৬টি এবং TVK এগিয়ে রয়েছে ১৯টি আসনে।

    চলছে চার রাজ্যের ভোটগণনা। প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী, তামিলনাড়ুর এগিয়ে রয়েছে DMK। কেরালায় এগিয়ে রয়েছে UDF। অন্য দিকে, প্রাথমিক ট্রেন্ডে পুদুচেরিতে এগিয়ে রয়েছে NRC এবং অসমে এগিয়ে রয়েছে BJP।

    তামিলনাড়ু, কেরালা, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে শুরু হলো ভোটগণ

    আজ, সোমবার বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ। আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী, আজ সারাদিন কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে। আজ শহরের সর্বোচ্চ এবন সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

  • Link to this news (এই সময়)