• ভবানীপুরে এগিয়ে শুভেন্দু, পিছিয়ে মমতা, নন্দীগ্রামে বিজেপির লিড কত?
    আজ তক | ০৪ মে ২০২৬
  • ভবানীপুরে এগিয়ে বিজেপির শুভেন্দু অধিকারী। পিছিয়ে রয়েছেন তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানাল নির্বাচন কমিশন। ও দিকে আবার নন্দীগ্রামেও এগিয়ে রয়েছেন শুভেন্দু। সেখানে পিছিয়ে রয়েছেন তৃণমূলের পবিত্র কর। এই কেন্দ্রে ৩ হাজার ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু।

    মাথায় রাখতে হবে, এগুলি একবারে প্রাথমিক ট্রেন্ড। এই ট্রেন্ড দেখে এখনই কিছু বলা যায় না। যদিও নতুন ট্রেন্ডে দেখা যাচ্ছে, দুই জায়গাতেই এগিয়ে রয়েছেন শুভেন্দু। মমতা পিছিয়ে রয়েছেন। 

    কেন নজরে ভবানীপুর? 
    বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের সিট ভবানীপুর। এই সিটে তিনি বরাবর জিতে এসেছেন। তবে ২০২৪ সাল থেকেই খেলা ঘুরতে শুরু করে এই বিধানসভায়। তাই এই বার বিজেপির শুভেন্দু অধিকারীকে সেখানে প্রার্থী করা হয়। আর সেই সিটেই আপাতত এগিয়ে তিনি।

    যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, এটা একবারে আর্লি ট্রেন্ড। এই ট্রেন্ড না থাকতেও পারে। তাই এখনও অপেক্ষা করতে হবে। 
     

     
  • Link to this news (আজ তক)