• জনতা যেন ন্যায্য ও ভালো ফল পায়, গণনা প্রক্রিয়া নিয়ে মতামত হুমায়ুন কবিরের
    দৈনিক স্টেটসম্যান | ০৪ মে ২০২৬
  • পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটগণনা প্রক্রিয়া নিয়ে সন্তোষ প্রকাশ করলেন এএম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবির। তিনি জানান, ভোটদাতা সাধারণ মানুষ যেন ন্যায্য ও ভালো ফল পান, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, ভোটকেন্দ্রে সবকিছুই শান্তিপূর্ণভাবে হয়েছে এবং গণনা প্রক্রিয়াও যাতে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সেই বিষয়ে কমিশন ভালো সিদ্ধান্ত নিয়েছে।

    হুমায়ুন কবির আরও বলেন, ভোটগণনার দায়িত্বে থাকা আধিকারিকদের নিশ্চিত করতে হবে যাতে কোনও রাজনৈতিক দল বা নেতার কোনও সমস্যা না হয়। সাধারণ ভোটাররা যারা ভোট দিয়েছেন, তাঁদের রায়ের সঠিক প্রতিফলন হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন। তিনি আরও আত্মবিশ্বাস প্রকাশ করে বলেন, ফলাফল যাই হোক না কেন, তা ভালোই হবে।

    উল্লেখ্য, রাজ্যে ২৯৩টি বিধানসভা আসনের ভোটগণনা চলছে। ফালতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচনের কারণে আলাদা করে ফল ঘোষণা হবে পরে। নির্বাচন কমিশন এবারের গণনা প্রক্রিয়ায় কিছু পরিবর্তন এনেছে। প্রথম ৩০ মিনিট শুধুমাত্র পোস্টাল ব্যালট গণনা হবে, এরপর পোস্টাল ব্যালট ও ইভিএম একসঙ্গে গণনা করা হবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)