আজকাল ওয়েবডেস্ক: নীলবাড়ি দখলের পথে অনেকটা এগিয়ে বিজেপি। আঁটাসাঁটো করা হল নবান্নের নিরাপত্তা। নবান্ন-সহ সরকারি বিভিন্ন দপ্তরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
জানা গিয়েছে, সোমবার বেলা গড়াতেই কেন্দ্রীয় বাহিনীর একটি দল নবান্ন এলাকায় টহল দেয়। এর নেতৃত্বে ছিল হাওড়ার পুলিশ কমিশনার। রাজ্যের প্রধান প্রশাসনিক দপ্তরে ঢোকা-বেরনোর বিভিন্ন পথে বসিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা। এমনকি, নবান্নের ভিতরেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে।
সরকারি সূত্রের অনুমান, প্রশাসনিক মূল ভবন বা অন্যান্য সরকারি দফতর থেকে গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে যাতে কেউ ঢুকতে বা বেরোতে পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।