রাজ্যের ২৩ মন্ত্রী পিছিয়ে, হারের মুখে কোন কোন হেভিওয়েট?
আজ তক | ০৪ মে ২০২৬
একের পর এক রাউন্ড গণনা হচ্ছে আর পিছিয়ে পড়ছেন তৃণমূল কংগ্রেসের তাবড় নেতা-মন্ত্রী। দুপুর ৩টে পর্যন্ত নির্বাচন কমিশনের গণনার হিসেব বলছে, রাজ্যের ২৩ জন বিদায়ী মন্ত্রী পিছিয়ে রয়েছেন। কারও কারও পিছিয়ে থাকার ব্যবধান অনেকটাই বেশি। কারা রয়েছেন এই তালিকায়?
শশী পাঁজা, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বসু, পুলক রায়, মানস ভুঁইয়া, সাবিনা ইয়াসমিন, স্নেহাশিস চক্রবর্তী, শ্রীকান্ত মাহাতো, বিরবাহা হাঁসদার মতো মন্ত্রীরা নিজ নিজ কেন্দ্রে পিছিয়ে রয়েছেন।