• ভাঙড়ে পিছিয়ে শুরু করলেও এগোচ্ছেন 'ভাইজান' নওশাদ, এগিয়ে ২০ হাজার ভোটে
    আজ তক | ০৪ মে ২০২৬
  • ভোটগণনার শুরু থেকে পিছিয়ে ছিলেন তিনি। এমনকী, একটা সময়ে ৩ নম্বরে নেমে যান। তবে বেলা যত গড়াচ্ছে, খেল দেখাচ্ছেন ISF-এর প্রার্থী নওশাদ সিদ্দিকি। দুপুর ২টো পর্যন্ত ১৯ হাজার ৬৭৪ ভোটে তিনি পিছনে ফেলে দিয়েছেন TMC প্রার্থী শওকত মোল্লাকে। 

    গণনার আগের রাতেও নওশাদ তাঁর জয় নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেছিলেন, ৫০ হাজারেরও বেশি ভোট জিতবেন। একুশে প্রথমবার রাজনীতিতে এসে জয় কঠিন হলেও ছাব্বিশে তাঁর জেতা অনেক মশ্রিন বলেই মনে করছিলেন তিনি। কিন্তু সকাল থেকে ট্রেন্ডে পিছিয়ে ছিলেন ISF প্রার্থী। বেলা গড়াতে তিনি এগিয়েছেন ঠিকই তবে দিনের শেষে ভাঙড়ের রেজাল্ট কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার। 

    এদিকে, 'শওকত মাছ চোর' গান দ্বিতীয় দফা ভোটের পর থেকেই তুমুল জনপ্রিয় হতে শুরু করে। ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লাকে বিঁধে বানানো এই গান ভাইরাল লোকের মুখে মুখে। চায়ের আড্ডা থেকে আমবাঙালির রান্নাঘরে পর্যন্ত বাজছে এই গান।  নওশাদ সিদ্দিকির দল ISF-ই এই গান বাঁধার নেপথ্য কারিগর? ‘অভিযোগ’ অস্বীকার করেন  নওশাদ নিজেই। বলে দেন, 'সাধারণ মানুষ আবেগ থেকে এই গান তৈরি করেছেন। ISF-এর সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।'

     
  • Link to this news (আজ তক)