• বঙ্গ জয়ের পথে BJP, এখনও পর্যন্ত কত আসনে এগিয়ে? এখনও পর্যন্ত যা খবর
    আজ তক | ০৪ মে ২০২৬
  • ওড়িশা, অসমে আগেই জয় পেয়েছিল বিজেপি। ছাব্বিশের নির্বাচনে মোদী-শাহের লক্ষ্য ছিল বাংলা। ৪ মে সেই বৃত্ত সম্পন্ন হওয়ার পথে। অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গ জয়ের পথে বিজেপি শিবির। কার্যত চমক দিয়ে রেকর্ড আসন পেয়ে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে পদ্ম শিবির। বেলা সাড়ে বারোটা পর্যন্ত ট্রেন্ড বলছে তেমনই।

    বেলা সাড়ে ১২টা পর্যন্ত এগিয়ে থাকা আসনের নিরিখে দেখা যাচ্ছে, বিজেপি এগিয়ে রয়েছে ১৮৭টি আসনে। তৃণমূল এগিয়ে রয়েছে ১০১টি আসনে। বামজোট এগিয়ে রয়েছে ২টি আসনে এবং হুমায়ুন কবীরের AJUP এগিয়ে রয়েছে ২টি আসনে। অর্থাৎ আর্লি ট্রেন্ড বলছে একক আধিপত্যে জয় পাচ্ছে বিজেপি। অন্যদিকে এগিয়ে থাকা আসনের নিরিখে খাতাই খুলতে পারেনি কংগ্রেস।

    বাংলায় ম্যাজিক ফিগার রয়েছে ১৪৭। এগিয়ে থাকা আসনের নিরিখে বিজেপি বেলা সাড়ে ১২টা পর্যন্ত সংখ্যা গরিষ্ঠতার মার্জিনের চেয়ে প্রায় ৪০টি বেশি সিটে এগিয়ে রয়েছে। ফলে ভোট বিশেষজ্ঞরা মনে করছেন, এত বিশাল পরিমাণ মার্জিন কম হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ।

    সাড়ে ১২টা ECI-এর দেওয়া হিসাব অনুযায়ী, AITC পেয়েছে ৪১.৫২ ও বিজেপি পেয়েছে ৪৪.৭৪ শতাংশ ভোট। অর্থাৎ ভোটের শতাংশের বিচারে দুপক্ষের মধ্যে ফারাক খুব বেশি না হলেও, বিধানসভায় এগিয়ে থাকার নিরিখে প্রায় দ্বিগুণ আসনে এগিয়ে রয়েছে বিজেপি।

    অন্যদিকে, দুপুরে বিজেপি এগিয়ে যেতেই বিস্ফোরক অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। তিনি বলেন,বলেন, "কাউন্টিং এজেন্টরা ভোটের এলাকা ছেড়ে আসবেন না। এটা বিজেপি প্ল্যান। কাল থেকেই বলছি প্রথম দু-তিন রাউন্ডে এগিয়ে যাবে। প্রায় ১০০টি জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখেছে। চারিদিকে তৃণমূলের অফিস ভাঙছে, জোর করে দখল করছে। তিনি আরও বলেন, সবে গণনা শুরু হয়েছে। অনেক জায়গায় কাউন্টিং বাকি। ধৈর্য ধরুন, আমরাই জিতব। কেউ ভয় পাবেন না। বাঘের বাচ্চার মতো লড়াই করব।"

     
  • Link to this news (আজ তক)