• গণনা শেষের আগেই বাঁধভাঙা উচ্ছ্বাস পদ্মশিবিরে, গেরুয়া আবিরে আকাশ ঢাকলেন বিজেপি কর্মীরা
    প্রতিদিন | ০৪ মে ২০২৬
  • বেলা বাড়তেই দিকে দিকে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস। শুরু হয়ে গিয়েছে গেরুয়া আবির খেলা। লাড্ডূ, গেরুয়া রঙের রসগোল্লা বিলি শুরু হয়ে গিয়েছে। বাংলায় বিধানসভা নির্বাচনের ভোটগণনা চলছে। রাজ্যের একাধিক কেন্দ্রে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে প্রথম কয়েক রাউন্ড গণনার পরে। বহু জায়গায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই চলছে। সেই তথ্য সামনে আসতেই বিজেপির কর্মী-সমর্থকদের প্রবল উচ্ছ্বাস ধরা পড়ল।

    সকাল আটটা থেকে গণনা শুরু হয়। প্রথমে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই দেখা যায় বিজেপির প্রার্থীরা একাধিক জায়গায় এগিয়ে যায়। উত্তরবঙ্গের একাধিক জায়গায় বিজেপির প্রার্থীরা এগিয়ে যেতে থাকে। ক্রমে সেই ট্রেন্ড প্রায় গোটা বাংলাতেই দেখা যায়। খাস কলকাতায় বিজেপি একাধিক আসনে এগিয়ে যেতে থাকে। এরপর খোলা হয় ইভিএম। দেখা যায় বিজেপি প্রার্থীরা দিকে দিকে মার্জিন বাড়তে থাকে।

    উত্তর ২৪ পরগনা, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া-সহ উত্তরবঙ্গের বেশিরভাগ আসনে বিজেপি প্রার্থীরা একাধিক আসনে বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে যান। কলকাতাতেও বিজেপির ভালো ফলে আসায়। শুভেন্দু অধিকারীর খাসতালুক পূর্ব মেদিনীপুর জেলাতেও গেরুয়া আবির উড়তে শুরু করেছে। নন্দীগ্রামে আট হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে আছেন। তবে শুভেন্দু অধিকারী ভবানীপুর আসনেও তাঁর জয়ের বিষয়ে আশাবাদী।
  • Link to this news (প্রতিদিন)