• ক্যানিং পূর্বে গণনায় ‘কারচুপি’, বিক্ষোভে বিজেপি-আইএসএফ, আরাবুলকে ‘মার’ বাহিনীর!
    প্রতিদিন | ০৪ মে ২০২৬
  • ক্যানিং-পূর্বে পুনর্নির্বাচনের দাবি তুলে বিক্ষোভ আরাবুল ইসলাম ও বিজেপি প্রার্থী অসীম সানপুইয়ের। গণনাকেন্দ্রের ভিতরে লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর। আইএসএফ প্রার্থী আরাবুল ইসলাম-সহ বিজেপির অসীম সরকারকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় আহত ৩ বিজেপিকর্মী। আরাবুল ও বিজেপি প্রার্থীর দাবি, গণনায় কারচুপি করা হয়েছে। বিডিও ও অন্য আধিকারিকরা এই ঘটনায় যুক্ত বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

    ক্যানিং পূর্বে আইএসএফের প্রার্থী হয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত আরাবুল ইসলাম। তৃণমূল দাঁড় করিয়েছে মহম্মদ বাহারুল ইসলামকে। এখনও পর্যন্ত গণনায় তৃণমূল প্রার্থী ১৬৬০৮ ভোটে এগিয়ে রয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন আরাবুল ইসলাম। তৃতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী অসীম সানপুই। কমিশনের ওয়েবসাইটে দেখাচ্ছে এখনও পর্যন্ত ১০ রাউন্ড গণনা হয়েছে।

    এরপরই ইভিএম কারচুপির অভিযোগ জানান বিজেপি ও আইএসএফ প্রার্থী। লাঠিচার্জ করে কেন্দ্রীয় বাহিনী। এরপর গণনা কেন্দ্রের সামনে গেটের কাছেই এক দিকে আরাবুল ও অন্যদিকে বিজেপি প্রার্থী অসীম অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। মূলত গণনায় কারচুপি ও ইভিএম পরিবর্তন করা হয়েছে এই অভিযোগ তুলে তাঁরা অবস্থান বিক্ষোভ করছেন।আরাবুলের অভিযোগ, কয়েকটি বুথে তাঁরা বুথ এজেন্ট না দিলেও সেখানে তাঁদের দলের নামে সই করা হয়েছে।” আরাবুল বলেন, “আমরা পুর্ননির্বাচনের আবেদন জানাচ্ছি। আমাদের মারধর করা হয়েছে।”
  • Link to this news (প্রতিদিন)