• 'গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর...', কী বললেন ধুতি পাঞ্জাবি-তে ‘বাঙালি’ মোদী?
    এই সময় | ০৪ মে ২০২৬
  • ঘিয়ে রঙের তসর সিল্কের পাঞ্জাবি, সঙ্গে ঘিয়ে রঙেরই তসর সিল্কের কোঁচা দেওয়া ধুতি। কোঁচাটা আবার গোঁজা পাঞ্জাবির পকেটে। গলায় উত্তরীয়। দেখে মনে হতে পারে কোনও বাঙালি বাবু। ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় আশাতীত ফলাফলের পরে সোমবার সন্ধ্যায় ঠিক এই রূপেই নয়াদিল্লির BJP সদর দপ্তরে দেখা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। কোঁচা সামলে হাঁটতে একটু অসুবিধা হচ্ছিল, তবে বাংলার নির্বাচনে যে মসৃণ জয় এসেছে, সেই মসৃণতা ধরা পড়েছে তাঁর মুখের হাসিতে।

    মোদী যখন বাঙালি বেশে মঞ্চে, সেই সময়ে আবির মাখামাখি হয়ে দর্শকাসনে প্রথম সারিতে বসে শমীক ভট্টাচার্য-সহ বঙ্গ BJP-র নেতৃত্ব। তাঁদের সামনেই BJP-র কার্যকর্তাদের ভুয়সী প্রশংসা করলেন নরেন্দ্র মোদী।

    তিনি বললেন, 'দীর্ঘদিনের সাধনা যখন সিদ্ধ হয়, তখন যে খুশি আসে, তা আজ দেশের সকল BJP সমর্থকের মুখে দেখছি। আমিও তাদের খুশিতে সামিল। আজকের দিন দেশের উজ্জ্বল ভবিষ্যৎ ঘোষণার দিন, ভরসার দিন। আমি বাংলা, অসম, পুদুচেরি, তামিলনাড়ু ও কেরালার জনতাকে প্রণাম জানাই। BJP-র কোটি-কোটি কার্যকর্তাকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা নতুন ইতিহাস রচনা করলেন।'

    তিনি আরও জানালেন, বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরেই তিনি জানিয়েছিলেন, গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত পদ্ম ফুটবে। আজ তাই-ই হয়েছে। বিহার, উড়িশ্য়ার হয়ে আজ পশ্চিমবঙ্গেও ক্ষমতায় এসেছে বিজেপি।

  • Link to this news (এই সময়)