• 'বাংলার জন্য এক ঐতিহাসিক মুহূর্ত...!' গেরুয়া শিবিরের জয়ের পর BJP-কে শুভেচ্ছা জানালেন সুপারস্টার জিৎ
    News18 বাংলা | ০৪ মে ২০২৬
  • কলকাতা: সোমবার ৪ মে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। এই দিনটার দিকেই তাকিয়ে ছিল গোটা বাংলা। ইতিমধ্যেই বাংলায় গেরুয়া ঝড়৷ প্রথমবারের মতো গদি দখল করছে বিজেপি। টলিপাড়ার একাধিক তারকা শাসকদলের হয়ে নির্বাচনে দাঁড়িয়েছে৷ ভোটেরে রেজাল্টের পর থমথমে গোটা টলিপাড়া৷ বিজেপির এই জয়ের পরই সোশ্যাল মিডিয়া থেকে উধাও একাধিক তারকারা।

    গত ১৫ বছর ধরে টলিপাড়ার একাধিক তারকারা শাসক দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িয়েছিলেন৷ কেউ সরাসরি রাজনীতিতে পা রেখেছেন, কেউ কেউ ভোটে লড়ে বিধায়ক-সাংসদ হয়ে দায়িত্ব গ্রহণ করেছেন৷ তবে হাতে গোনা কিছু তারকাকে জনপ্রতিনিধি হিসেবে মেনে নিয়েছেন আমজনতা৷ তবে মমতা সরকারের পতনের পর বদলে গিয়েছে সমীকরণ৷

    তবে টলিপাড়ার স্বনামধন্য তারকা সুপারস্টার জিৎ বরাবরই উল্টো স্রোতে হাঁটতে ভালবাসেন৷ কোনওদিনই কোনও রাজনৈতিক দলের হয়ে গলা ফাটাতে দেখা যায়নি তাকে৷ এবার বাংলায় বিজেপি ঝড় উঠতেই শুভেচ্ছা জানালেন অভিনেতা৷

    সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে বিজেপিকে শুভেচ্ছা জানান অভিনেতা৷ পোস্টে অভিনেতা লেখেন-‘বাংলার জন্য এ এক ঐতিহাসিক মুহূর্ত। এই জয়ের জন্য একরাশ শুভেচ্ছা বিজেপিকে। আশা করি এই জয় বাংলার জন্য উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আসবে।’ অভিনেতার এই পোস্ট ঝড়ের গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷
  • Link to this news (News18 বাংলা)