• ‘যারা ক্ষমতায় আসছে তারা আরও বিপজ্জনক’! হেরে গিয়েও লড়াইয়ের বার্তা মীনাক্ষীর
    News18 বাংলা | ০৪ মে ২০২৬
  • উত্তরপাড়া: রাজ্যে বামেদের অন্যতম প্রধান মুখ মীনাক্ষী মুখোপাধ্যায়৷ এবারের নির্বাচনে উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী তিনি৷ ফল ঘোষণা না হলেও ফলাফলের ‘ট্রেন্ড’ অনুযায়ী তিনি পিছিয়েই রয়েছেন৷ দ্বিতীয় নয়, তৃতীয় স্থানে মীনাক্ষী৷

    উত্তরপাড়ায় জয়ের পথে বিজেপি প্রার্থী দীপাঞ্জন চক্রবর্তী৷ পিছিয়েই রয়েছেন তৃণমূলের শীর্ষাণ্য বন্দ্যোপাধ্যায়৷ তৃতীয় স্থানে রয়েছেন মানাক্ষী৷ জিততে পারেননি৷ তবে ভবিষৎ নিয়ে আশাবাদী তিনি৷

    মীনাক্ষা জানালেন, ‘‘রাস্তার লড়াইকে আমরা বিধানসভার ভিতরে নিয়ে যেতে চেয়েছিলাম, সেটা হয়েছে। আরও জোরদার লড়াই হবে। পলিসি বদলের যে লড়াইয়ের ময়দানে ছিলাম, সেই লড়াইয়ে ভবিষ্যতেও সকলকে পাশে থাকতে হবে। আর যারা ক্ষমতায় এসেছে তারা আরো বিপদজনক। তৃণমূলের অত্যাচার, অপশাসন নিয়ে মানুষ মুক্তি পেতে চেয়েছিল, কিন্তু এখন যারা ক্ষমতায় এসেছে পশ্চিমবাংলার মানুষের কাছে বেঁচে থাকার লড়াইটা আরও বেশি কঠিন হল।’’

    ১৫ বছর পর পশ্চিমবঙ্গে পালাবদল ৷ বাংলার মসনদে আসতে চলেছে বিজেপি৷ অঙ্গ-কলিঙ্গের পর বঙ্গেও পদ্ম ফোটাল বিজেপি ৷ বিজেপির বঙ্গ বিজয় সম্পূর্ণ। বিজয়ের পথে এসে প্রধানমন্ত্রীর মুখে অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ। মোদি জানান, বিহার, ওড়িশার মতো পশ্চিমবঙ্গের মানুষও এনডিএ-র উপর ভরসা রেখেছে। মোদি বলেন, “বাংলায় রাজনৈতিক হিংসায় অনেক জীবন নষ্ট হয়েছে, এ বার বদলা নয়, বদল। পশ্চিমবঙ্গে এই প্রথম বার ভয় নয়, লোকতন্ত্র জিতল।’’ প্রধানমন্ত্রী এদিন আরও বলেন, “বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। আজ থেকে বাংলা ভয়মুক্ত হল।”

    বিজেপির ঐতিহাসিক জয়ের পর একসুরে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দু’জনেই এই জয়ের কৃতিত্ব দিয়েছেন দলের কর্মীদের ত্যাগ, সংগ্রাম এবং মানুষের আস্থাকে। প্রধানমন্ত্রী মোদি বলেন, বাংলার এই ফলাফল “জনশক্তির জয়” এবং সুশাসনের প্রতি মানুষের আস্থার প্রতিফলন। তিনি বাংলার প্রতিটি ভোটারকে কৃতজ্ঞতা জানিয়ে আশ্বাস দেন, নতুন সরকার মানুষের স্বপ্নপূরণে কাজ করবে এবং সকলের জন্য সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।
  • Link to this news (News18 বাংলা)