• জেতা আসনের নিরিখে ‘মেজরিটি মার্ক’ বিজেপির, বহু পিছিয়ে তৃণমূল
    এই সময় | ০৫ মে ২০২৬
  • জেতা আসনের সংখ্যার নিরিখে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল বিজেপি। নির্বাচন কমিশনের ওয়েবসাইট অনুযায়ী, রাত সাড়ে ৯টা পর্যন্ত ১৭৬টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এগিয়ে রয়েছে ৩২টি আসনে। সব মিলিয়ে এখনও পর্যন্ত ২০৮টি আসন দখলে আসতে পারে বিজেপির।

    অন্যদিতে তৃণমূল জিতেছে ৫৯টি আসনে। এগিয়ে রয়েছে ২০টি আসনে। সব মিলিয়ে ৭৯টি আসন তৃণমূলের দখলে আসতে পারে।

    এ বার বিজেপির ঢেউয়ের মধ্যেও কংগ্রেস ২ টি আসনে জয়ী হয়েছে। কোনও আসনে এগিয়ে নেই। শূন্যের খরা কাটিয়ে ১টি আসনে জিতেছে বাম, তারা আর কোনও আসনে এগিয়ে নেই। হুমায়ুন কবীরের আম জনতা উন্নয়ন পার্টি জিতেছে ২টি আসনে। হুমায়ুন কবীরই নিজে নওদা ও রেজিনগর আসনে জিতেছেন। আইএসএফ জিতেছে ১টি আসনে। আর কোনও আসনে তারা এগিয়ে নেই।

    এখনও পর্যন্ত ২২৩টি আসনে ভোটের ফল ঘোষণা করা হয়েছে। মোট ২৯৩টি আসনের ফল ঘোষিত হবে। শুধুমাত্র ফলতায় ২১ মে পুনরায় ভোট গ্রহণ হবে।

  • Link to this news (এই সময়)