আজকাল ওয়েবডেস্ক: কলকাতা বন্দর, গঙ্গার তীরে মহানগরের বুকে এক হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র। প্রত্যাবর্তন নাকি পরিবর্তন, এই অবহে তৃণমূলের 'দুর্গ' এই কেন্দ্রে কোন দলের জাহাজ নোঙর বাঁধবে তা নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। দেখা গেল, এবারের ভোটেও কলকাতা বন্দরে অনায়াসে জয় পেলে ঘাস-ফুল শিবিরের অন্যতম নির্ভরযোগ্য সেনাপতি তথা মমতা ঘনিষ্ঠ ফিরহাদ হাকিম।
ফিরহাদকে চ্যালেঞ্জ ছুড়তে এবার আবার বন্দর কেন্দ্রের প্রার্থী ছিলেন রাকেশ সিং, তবে পদ্ম প্রতীকে। গুন্ডামি, মারধর, হামলা চালানোর অভিযোগ ছিল বন্দরের বিজেপি নেতা রাকেশ সিংয়ের বিরুদ্ধে। সেই সব অভিযোগের প্রেক্ষিতেই তাঁকে গ্রেফতার করেছিল কসবা থানার পুলিশ। ভোটের দিন কয়েক আগে জামিনে মুক্ত হন তিনি। তড়িঘড়ি 'হেভিওয়েট' তৃণমূল প্রার্থীকে বেকায়দায় ফেলতে রাকেশকেই নির্বাচনী ময়দানে নামায় গেরুয়া বহিনী। ফলাফলেই প্রমাণিত বিজেপির সেই চমকে লাভ হয়নি।
বন্দরের লড়াই ও ভোট পরিসংখ্যানভৌগোলিক ও জনবিন্যাসের নিরিখে কলকাতা বন্দর কেন্দ্রটি বরাবরই তৃণমূলের অত্যন্ত শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। বিশেষ করে সংখ্যালঘু ভোট এই কেন্দ্রে জয়-পরাজয়ের প্রধান নির্ণায়ক। পরিসংখ্যান বলছে, প্রতি নির্বাচনেই এখানে জয়ের ব্যবধান বাড়িয়েছেন ফিরহাদ হাকিম।
২০১৬ সাল: ফিরহাদ হাকিমের প্রাপ্ত ভোট বেড়ে দাঁড়ায় ৭৩,৪৫৯। সেবার কংগ্রেস প্রার্থী রাকেশ সিংকে পরাজিত করেন ২৬,৫৪৮ ভোটে।
২০২১ সাল: গত নির্বাচনে জয়ের ব্যবধান আগের সব রেকর্ড ছাড়িয়ে যায়। ১ লক্ষ ৫ হাজার ৫৪৩ ভোট পেয়ে বিজেপির অবধ কিশোর গুপ্তকে ৬৮,৫৫৪ ভোটের বিশাল ব্যবধানে হারান ফিরহাদ।