• বাংলায় ৯ মে শপথ গ্রহণের অনুষ্ঠান
    দৈনিক স্টেটসম্যান | ০৫ মে ২০২৬
  • শুভম বসু: বাংলায় গেরুয়া ঝড়। বিজেপির জয়ে কার্বিযত উড়ে গেছে তৃণমূল। বাংলায় নতুন সরকার গঠন করতে চলেছে বিজেপি। সূত্রের খবর নতুন সরকারের শপথগ্রহণের অনুষ্ঠান  ৯ মে হতে চলেছে। এই দিনটি বাংলা পঞ্জিকার ‘২৫ বৈশাখ’-এর সঙ্গে মিলে যাওয়ায় একটি সাংস্কৃতিক বার্তা তুলে ধরার প্রচেষ্টাও থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    সূত্র অনুযায়ী, প্রশাসনিক স্তরেও প্রস্তুতি সমান্তরালভাবে এগোচ্ছে। জানা গিয়েছে, মুখ্য নির্বাচন আধিকারিক  ৬ মে রাজ্যপালের কাছে একটি গেজেট বিজ্ঞপ্তি নিয়ে যেতে পারেন, যা নির্বাচনের পরবর্তী আনুষ্ঠানিক প্রক্রিয়াগুলিকে বৈধতা দেবে।

    নতুন সরকার গঠনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করবেন। সংবিধান অনুযায়ী, রাজ্যপাল তাঁকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকার অনুরোধ জানাতে পারেন, যাতে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় থাকে।

    এদিকে নির্বাচন কমিশনের প্রশাসনিক ব্যবস্থাপনাও গুরুত্ব পাচ্ছে। জানা গিয়েছে, প্রধান সচিব এস. বি. যোশী এবং সচিব সুজিত কুমার মিশ্র গেজেট বিজ্ঞপ্তি জারি করার প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারেন। রিপোর্ট অনুযায়ী, মুখ্য নির্বাচন আধিকারিক এই বিজ্ঞপ্তি রাজ্যপালের কাছে পৌঁছে দেবেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)