• ‘অরাজক শাসকের ভবিষ্যৎ…’ ভবানীপুর নিয়ে বার্তা অমিত শাহের
    এই সময় | ০৫ মে ২০২৬
  • নিজের গড়েই হেরেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই ভবানীপুরের বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরই সঙ্গে ভবানীপুর নিয়ে বার্তাও দিয়েছেন তিনি। সোমবার রাতেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অমিত শাহ। তাতে তিনি লিখেছেন, এক জন অরাজক শাসকের ভবিষ্যৎ কী হতে পারে তা দেখিয়ে দিয়েছে ভবানীপুর বলেও জানিয়েছেন তিনি।

    নন্দীগ্রামের মতো ভবানীপুরেও জিতছেন শুভেন্দু অধিকারী। ভবানীপুরের ‘ঘরের মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়কে ১৫,১০৫ ভোটে হারিয়েছেন শুভেন্দু। আর সোমবার রাতেই এই এলাকার বাসিন্দাদের অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘ভবানীপুরের মানুষকে কুর্নিশ। তাদের রায় স্পষ্ট করে দিয়েছে, একজন অরাজক শাসকের ভবিষ্যৎ কী হতে চলেছে।’

    প্রসঙ্গত, গত ২ এপ্রিল ভবানীপুর কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সে দিন ভবানীপুরে হাজির ছিলেন অমিত শাহ। শুভেন্দুর মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়েও ছিলেন তিনি। এলাকায় রোড শো এবং সভাও করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই দিনই অমিত শাহ জানিয়েছিলেন, নন্দীগ্রামেই প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন শুভেন্দু। তবে তিনিই তাঁকে ভবানীপুর থেকেও লড়াই করে নিজের গড়ে মমতাকে হারানোর জন্য বলেছিলেন। এই আসনে শুভেন্দু যে জিতবেনই তা নিয়ে নিশ্চিত ছিলেন তিনিও।

    ২০২১ সালে নন্দীগ্রাম থেকে লড়াই করছিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী। ওই আসনেও মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন শুভেন্দু। এ বার জেতার পরে তিনি বলেন, ‘ভবানীপুরে আমাকে যাঁরা জিতিয়েছেন তাঁদের আমি প্রণাম জানাই।’ ‘হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ ধর্মের লোকজন তাঁকে ভোট দিলেও ভবানীপুরে মুসলিমরা তাঁকে ভোট দেন নি বলেও মন্তব্য করেন শুভেন্দু। ভবানীপুরে না জিতলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  স্বপ্নপূরণ হতো না বলেও জানিয়েছেন তিনি। এরই সঙ্গে শুভেন্দু জানান, ভবানীপুর আসনে লড়াই করার জন্য তাঁকে উৎসাহিত করেছিলেন অমিত শাহ।

    তবে, এই কেন্দ্রে ভোটচুরি করে জিতেছেন শুভেন্দু বলে দাবি করেছেন মমতার কাউন্টিং এজেন্ট তথা ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী হাকিম।

  • Link to this news (এই সময়)