• নির্বাচনের দিন অশান্তির অভিযোগ! ভোট মিটতেই মুর্শিদাবাদে গ্রেপ্তার তৃণমূল নেতা
    প্রতিদিন | ০৫ মে ২০২৬
  • নির্বাচনের দিন অশান্তি পাকানোর অভিযোগে গ্রেপ্তার তৃণমূলের ব্লক সভাপতি। সোমবার গভীর রাতে শফিউজ্জামান শেখকে গ্রেপ্তার করে নওদা থানার পুলিশ। তাঁর বাড়ি থেকেই নওদা ব্লক তৃণমূলের সভাপতি তথা মুর্শিদাবাদের জেলা পরিষদে শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখকে গ্রেপ্তার করা হয়।

    গত ২৩ এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন ছিল। সেদিন মুর্শিদাবাদের একাধিক আসনে ভোট ছিল। ভোটের দিন দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে জেলার একাধিক আসন। শুধু তাই নয়, ভোট চলাকালীন আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবীরকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে। মুর্শিদাবাদের শিবনগর এলাকায় দফায় দফায় তাঁকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটে। এই ঘটনায় নাম জড়ায় শফিউজ্জামান শেখের। শুধু তাই নয়, একটা সময় হুমায়ুন কবীরের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়তে দেখা যায় তৃণমূল নেতাকে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। ভাঙচুর হয় পুলিশের গাড়িতেও। সেই সময় পুলিশকে লক্ষ্য করেও শফিউজ্জামান শেখ কটূক্তি করে বলে অভিযোগ। 

    এরপরেই স্থানীয় নওদা থানায় তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। একটি আম জনতা উন্নয়ন পার্টির তরফে দায়ের হয়। এমনকী পুলিশের তরফেও স্বতঃপ্রণোদিত মামলা দায়ের হয়। এই অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে নওদা ব্লক তৃণমূলের সভাপতিকে গ্রেপ্তার করে পুলিশ। 
  • Link to this news (প্রতিদিন)