• শহরে ধরাশায়ী তৃণমূল, বিজেপির দিকেই ঝুঁকল আবাসনের ভোট?
    প্রতিদিন | ০৫ মে ২০২৬
  • শহরে আবাসনের ভোটও এবার ধরে রাখতে পারেনি তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচনে শহরে আবাসনের মধ্যে বুথ করা হয়েছিল। অভিজাত সেই আবাসনের ভোট এবার বিজেপির দিকে গিয়েছে। মনে করছে রাজনৈতিক মহল।

    কলকাতায় মধ্যবিত্ত শ্রেণির সব ভোট যে এবার তৃণমূলের দিকে থাকবে না তার আগাম ইঙ্গিত মিলেছিল। সোমবার ভোট গণনায় সময় যত এগিয়েছে ততই তৃণমূলের একের পর এক দুর্গ ভেঙে পড়েছে। কলকাতায়ও ভরাডুবি। টালিগঞ্জ, রাসবিহারী, মানিকতলা, শ্যামপুকুর, কাশীপুর-বেলগাছিয়ার মতো কেন্দ্র যেগুলি তৃণমূলের দখলে ছিল সেগুলিও ভেঙে পড়েছে এদিন। রাসবিহারীর দুই আবাসন-সহ উত্তর কলকাতার মানিকতলার একটি আবাসনে বুথ কেন্দ্র করা হয়েছিল। তৃণমূলের অন্দরে এই হার নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছে। তৃণমূলের একাংশ মনে করছেন, এসআইআরে কলকাতায়ও প্রচুর ভোট বাদ দিয়েছে। সেগুলি অধিকাংশ তৃণমূলের ভোটার ছিল। এ ছাড়া শহরে আবাসনগুলির ভোট এবার পুরোটাই বিজেপিতে গিয়েছে। যে সব আবাসনে বুথ হয়েছে সেখানে ফলাফল আরও শোচনীয়। যার ফলে কলকাতায়ও ধরাশায়ী হয়ে পড়ে ঘাসফুল।

    উল্লেখ্য, ছাব্বিশে ২২৬-এর বেশি আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। বিজেপি ও কমিশন কারচুপি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তবে বিশ্বাস ছিল বাংলার মানুষের প্রতি। সোমবার ভোটগণনার প্রাথমিক ট্রেন্ড আসতেই দেখা যায়, অনুযায়ী তৃণমূল ও বিজেপির মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু বেলা গড়াতেই পিছিয়ে পড়ে তৃণমূল। শেষমেশ পর্যুদস্ত হয়।
  • Link to this news (প্রতিদিন)