• পদুচেরিতে ফের জয় এনডিএর
    বর্তমান | ০৫ মে ২০২৬
  • পুদুচেরি: সোমবার দিন যত গড়িয়েছে পুদুচেরিতে আরও জোরদার হয়েছে এনডিএর জয়। থাত্তানচাভাদি বিধানসভা কেন্দ্র থেকে ৪ হাজার ৪৪১ ভোটে জয়ী হয়েছেন বিদায়ী মুখ্যমন্ত্রী তথা এনআর কংগ্রেসের নেতা এন রঙ্গস্বামী। তাঁর দল ১২টি আসনে জিতেছে। জোটসঙ্গী বিজেপি জয় পেয়েছে চারটি আসন। দুটি আসন পেয়েছে শরিক এআইএডিএমকে এবং এলজেকে। বিরোধী ডিএমকে ও কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ছ’টি আসন। টিভিকে, নির্দল এবং নেয়াম মাক্কাল কাঝাঘাম পেয়েছে আরও ছ’টি আসন। স্বাভাবিকভাবেই ফের ক্ষমতায় এসেছে এনডিএ। এবারের ভোটে বিদায়ী মুখ্যমন্ত্রী রঙ্গস্বামী মোট ১০ হাজার ২৪টি ভোট পান। 
  • Link to this news (বর্তমান)