নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বিজয়মিছিল করে ফেরার সময় গুলিবিদ্ধ হলেন এক বিজেপি কর্মী। ক্যানিং স্টেশনের পাশেই এই ঘটনাটি ঘটেছে। সোমবার রাতে বিজেপির একটি বিজয় মিছিল আসছিল। সেখানেই গুলি চলে বলে অভিযোগ। এক বিজেপি কর্মীর পায়ে গুলি লাগে। সেই ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। গুলি চলার ঘটনার প্রতিবাদে গোসাবার জয়ী বিজেপি প্রার্থী বিকর্ণ নস্করের নেতৃত্ব রাস্তা অবরোধ করে গেরুয়া শিবিরের সমর্থকরা। বেশ কিছুক্ষণ রাস্তায় বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।