• বিজেপির সরকারে কি বড় দায়িত্ব পেতে চলেছেন? জবাব দিলেন বিধায়ক দিলীপ
    এই সময় | ০৫ মে ২০২৬
  • দল জিতেছে। নিজেও জিতেছেন। ১০ বছর পর আবার বিধায়ক দিলীপ ঘোষ। প্রথম বার জেতা সেই খড়্গপুর সদর কেন্দ্র থেকেই জিতেছেন। ৩০ হাজারের বেশি ভোটে হারিয়েছেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারকে। কিন্তু নতুন বিজেপির সরকারে তাঁর ভূমিকা কী হবে? বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ কি বড় কোনও দায়িত্ব পেতে চলেছেন? এই সব প্রশ্ন ঘিরে নানা জল্পনা রয়েছে বিজেপির অন্দরে। কিন্তু দিলীপ অবশ্য বললেন, ‘দল আমায় টিকিট দিয়েছিল। আমি লড়েছি। বিধায়ক হয়েছি। এ বার দল যা দায়িত্ব দেবে, সেই দায়িত্ব মাথা পেতে নেব।’

    মঙ্গলবার সকালে খড়্গপুরে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দিলীপ। সেই সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ সুযোগ দেয়। তৃণমূলের এত অত্যাচার সহ্য করেও ১৫ বছর সুযোগ দিয়েছিল। কিন্তু এ বার আর সুযোগ দেয়নি মানুষ। তাই মাথাও ভেসেছে। দেহও ভেসেছে। বাম বিদায় নেওয়ার সময়ে বুদ্ধবাবু-সহ সকলে হেরেছিল।’

    প্রসঙ্গত, সোমবার রাজ্যে ২৯৩টি কেন্দ্রের ভোট গণনা হয়েছে শুক্রবার। তবে রাত পর্যন্ত সব আসনের পূর্ণাঙ্গ ফল স্পষ্ট হয়নি। শেষ পাওয়া তথ্য অনুযায়ী, ২০৬টি আসনে জয়ী বিজেপি। তৃণমূলের দখলে ৮১টি আসন। কংগ্রেস দু’টি এবং সিপিএম একটি আসনে জয়ী হয়ে শূন্যের গেরো কাটিয়েছে। ভাঙড় আসন ধরে রেখেছেন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (আইএসএফ) নওশাদ সিদ্দিকি। আর অনেককে চমকে দিয়ে রেজিনগরের পাশাপাশি নওদা, জোড়া কেন্দ্র থেকে জিতে এসেছেন তৃণমূল থেকে নিলম্বিত হয়ে আম জনতা উন্নয়ন পার্টি গড়া হুমায়ুন কবীর।

  • Link to this news (এই সময়)