• আরও বেকায়দায় ভবানীপুরের প্রাক্তন ওসি শান্তনু
    আজকাল | ০৫ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: কালীঘাট থানার প্রাক্তন ওসি তথা বর্তমানে কলকাতা পুলিশের ডিসি পদমর্যাদা অফিসার শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করল ইডি। সোনা পাপ্পু জমি জালিয়াতি মামলায় শান্তনু সিনহা বিশ্বাসকে আগেই ইডি একাধিকবার তলব করেছিল। কিন্তু, তিনি গড়হাজির ছিলেন। এবার ওই পুলিশ কর্তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হল। 

    শান্তনু সিনহা বিশ্বাস কালীঘাট থানার ওসি ছিলেন। ইডি সূত্রে খবর, দক্ষিণ কলকাতার বাসিন্দা সোনা পাপ্পু এবং বেহালার প্রোমোটার জয় কামদারের সঙ্গে কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনুর যোগাযোগ থাকার ইঙ্গিত মিলেছে। সোনা পাপ্পু এখনও অধরা। তবে জয়কে ইতিমধ্যে গ্রেফতার করেছে ইডি। 

    এপ্রিল মাসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র গোয়েন্দারা কলকাতা পুলিশের এই ডেপুটি কমিশনারের (ডিসি) বাড়িতে হানা দিয়েছিলেন। তারপর থেকেই ওই পুলিশকর্তার খোঁজ নেই। পরের দিনই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডির দপ্তরে তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু তিনি সেখানে হাজিরা দেননি। এরপর থেকে তাঁর অন্তর্ধান ও তল্লাশি অভিযান ঘিরে নানা জল্পনা চলছে।

    ওই দিন তল্লাশির সময় দুপুরে সায়ন্তনকে নিয়ে বালিগঞ্জের বাড়ি থেকে পার্ক স্ট্রিটের একটি ঠিকানায় পৌঁছোন ইডির আধিকারিকেরা। বাড়িতে তল্লাশি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছিল যে, অভিযানের সময়ে শান্তনু তাঁর বাড়িতে ছিলেন না। পাল্টা শান্তনুর পুত্র সায়ন্তন সিনহা বিশ্বাস দাবি করেছেন যে, তাঁর বাবা বাড়িতেই ছিলেন। 
  • Link to this news (আজকাল)