• আমিরশাহীতে ইরানের ড্রোন হামলায় আহত ৩ ভারতীয়, ‘মানা যায় না’, নিন্দায় সরব মোদি
    প্রতিদিন | ০৫ মে ২০২৬
  • সংঘর্ষ বিরতি বিশ বাঁও জলে। সোমবার সংযুক্ত আরব আমিরশাহীর তেল ভান্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল ইরান। এই ঘটনায় আহত হয়েছেন তিন ভারতীয় নাগরিক। বেসামরিক সাধারণ মানুষের উপর এই হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

    মঙ্গলবার সোশাল মিডিয়ায় মোদি লিখেছেন, “সংযুক্ত আরব আমিরশাহীর উপর হামলার তীব্র নিন্দা জানাই, যে হামলায় তিনজন ভারতীয় নাগরিক আহত হয়েছেন। বেসামরিক নাগরিক ও অবকাঠামোর উপর হামলা গ্রহণযোগ্য নয়।” আরও লিখেছেন, “সংবেদনশীলতা ও সংহতির সঙ্গে ভারত সংযুক্ত আরব আমিরশাহীর পাশে আছে। আলোচনা ও কূটনীতির মাধ্যমে সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধানে ভারতের সম্পূর্ণ সমর্থন থাকবে।” বিশ্বের জ্বালানির ধমনী হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মোদি। লিখেছেন, “দীর্ঘস্থায়ী আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বৈশ্বিক জ্বালানির নিরাপত্তার জন্য হরমুজ প্রণালীতে নিরাপদ ও নির্বিঘ্ন নৌচলাচল নিশ্চিত করতে হবে।”

    আমিরশাহীর প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, ১৫টি ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন নিয়ে হামলা চালায় ইরান। রাজধানী ফুজাইরাহর প্রধান তেল ভান্ডার লক্ষ্য করে শানানো হয় আক্রমণ। তবে ঘটনায় তেল ভান্ডারের কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও জানা যায়নি। যদিও এই হামলায় আহত হয়েছে তিন ভারতীয় নাগরিক। ফুজাইরাহ তেল ভান্ডারে হামলার ঘটনা প্রথম নয়। এর আগে গত ১৪ মার্চ এখানে হামলা চালায় তেহরান। যার জেরে আগুন লেগে যায় ফুজাইরাহ বন্দরে। ফলে সাময়িকভাবে বন্ধ থাকে বন্দর। সেই ঘটনার পর ফের ফুজাইরাহ তেল ভান্ডার লক্ষ্য করে ড্রোন হামলা চালাল তেহরান।

    ইরানের এই হামলার কড়া নিন্দা জানিয়েছে ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল তাঁর এক্স হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ফুজাইরাহতে হামলায় তিন ভারতীয় আহত হয়েছেন। এটি নিন্দনীয়। জনবসতি এবং নিরীহ নাগরিকদের উপর আক্রমণ অবিলম্বে বন্ধ হওয়া উচিত।’ আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন। তবে তেহরান হামলার বিষয়টি সরাসরি খারিজ করেনি। মঙ্গলবার সকালে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি তাঁর এক্স হ্যান্ডলে লেখেন, ‘আমেরিকা কিংবা আমিরশাহীর পুনরায় কোনও চোরাবালিতে জড়িয়ে পড়া নিয়ে সতর্ক থাকা উচিত।
  • Link to this news (প্রতিদিন)