• নিউটাউনে খুন বিজেপি কর্মী! তৃণমূলী হামলার অভিযোগ
    আজকাল | ০৬ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নির্বাচনী ফল ঘোষণার পর একের পর এক সংঘর্ষের খবর সামনে আসছে। এ বার নিউটাউনে খুন বিজেপি কর্মী। অভিযোগ, বিজেপি বিজয় মিছিলে হামলা চালায় তৃণমূল কর্মীরা। দলীয় সংঘর্ষে পর মৃত্যু হয় এক বিজেপি কর্মীর। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উত্তর ২৪ পরগনার নিউটাউনে বিজয় মিছিল বের করেন বিজেপি কর্মীরা। অভিযোগ, সেই মিছিলেই আচমকা হামলা চালায় তৃণমূল কর্মীরা। হামলায় আহত এক বিজেপি কর্মীকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। এ দিন নিউটাউন থাকার বালিগুড়ির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় টেকনোসিটি থাকার পুলিশ। উপস্থিত হয় কেন্দ্রীয় বাহিনীও।

    দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে বিধানসভা ভোটে ঐতিহাসিক জয় বিজেপির। সোমবার ভোটের ফল প্রকাশের পরই বাধভাঙা উচ্ছ্বাস দেখা গেছে দলীয় কর্মীদের মধ্যে। ভোটের ফলাফল সামনে আসার পর থেকেই জায়গায় জায়গায় হিংসার ঘটনা ঘটেছে। তৃণমূলের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাতে বিজেপি কর্মীদের নামও জড়িয়েছে। এরপরই হিংসায় আমল না দিয়ে হিংসামুক্ত বাংলা গড়ে তোলা ডাক দিয়েছে বিজেপি। খোদ নরেন্দ্র মোদি এই আহ্বান জানিয়েছেন। সতর্ক করে দিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। 

    বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে নজরে রাখছে পদ্ম শিবিরের রাজ্য নেতৃত্ব। তবে, এই হিংসায় বিজেপি নেতা, কর্মীরা জড়িত বলে মানতে রাজি নয় গেরুয়া নেতৃত্ব। উল্টে তাঁদের দাবি, তৃণমূলের লোকেরাই সহানুভূতি আদায়ে এই ধরণের হামলা, মারধর চালাচ্ছে।
  • Link to this news (আজকাল)