• হারলেও BJP-কে চ্যালেঞ্জ অভিষেকের, বললেন, 'ক্ষমতা থাকলে CCTV ফুটেজ প্রকাশ করুক'
    আজ তক | ০৬ মে ২০২৬
  • তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় আগেই জানিয়েছে তিনি পদত্যাগ করবেন না। কারণ, হারেননি। তাঁর সঙ্গে কারচুপি করা হয়েছে। এবার নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সঙ্গে আক্রমণ করলেন বিজেপিকেও। তাঁর দাবি, নির্বাচন কমিশন বিজেপির কথায় কাজ করেছে। ইভিএম-এ কারচুপি হয়েছে। 

    এদিন তিনি মমতার সুরেই অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী ও বিজেপি তাঁদের দলকে হারিয়েছে। সেই SIR থেকে হারানোর চক্রান্ত শুরু হয়েছিল বলে দাবি করেন তিনি। 

    অভিষেক বলেন, 'গণনাকেন্দ্রে রাজ্য ও কেন্দ্র সরকারের কর্মী থাকা উচিত ছিল। সেটা করা হয়নি। ওরা লুট করেছে। তৃণমূল ও বিজেপির মধ্যে ভোটের ব্যবধান মাত্র ৩২ লক্ষ। ৩০ লাখ নাম তো প্রথমেই SIR এ বাদ দেওয়া হয়েছে। ৭ লাখ নতুন নাম যুক্ত করা হয়েছে। আবার ভোট গণনার সময় আরও কয়েক লক্ষ কারচুপি করা হয়েছে।' 

    তারপরই অভিষেকের অভিযোগ, জনতার রায়ে ভরসা নেই। সেই কারণে বিজেপি ইভিএম-এ কারচুপি করেছে। তিনি বলেন,'আসলে জনতার রায়ে ভরসা থাকলে এটা হত না। জনাদেশ হলে কেন তৃণমূলের কর্মীদের কাউন্টিং সেন্টার থেকে বের করে দেওয়া হয়েছিল? সেই CCTV ফুটেজ বের করা হোক। ক্ষমতা থাকলে কাউন্টিং সেন্টারের CCTV ফুটেজ প্রকাশ করুক কমিশন। আমি চ্যালেঞ্জ করছি কমিশনকে। আমার কাছে এমন ফুটেজ ১০০ টা আছে। ওরা ১২ টা থেকে ৬ টা পর্যন্ত সিসিটিভি ফুটেজ প্রকাশ করুক। ১২ ঘণ্টা EVM চলার পরও ৯২ থেকে ৯৩ শতাংশ চার্জ ছিল। সেটা কীভাবে সম্ভব? আমরা জনাদেশ মেনে নেব তাহলে।' 

    স্বভাবসিদ্ধ ভঙ্গিতে ED, CBI, NIA-কেও আক্রমণ করেন তিনি। বলেন, 'ওরা ভোটে জেতার জন্য এজেন্সিকে ব্যবহার করেছে। আমরা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বানাব। সেখানে সব বিচার করা হবে। গতকাল রাতভর তৃণমূলের কর্মীদের বাড়ি ভাঙচুর করা হয়েছে।  
    সেজন্য ফ্যাক্ট ফাইন্ডিং করা হয়েছে। খুন হচ্ছে। ভয় আউট ভরসা ইনের শ্লোগান দেওয়া হয়েছিল। তার নমুনা এটা' 
  • Link to this news (আজ তক)