• Breaking News Live: বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার নিউ টাউনের তৃণমূল নেতা-সহ ৪
    এই সময় | ০৬ মে ২০২৬
  • নিউ টাউনে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের ঘটনায় মূল অভিযুক্ত কমল মণ্ডল গ্রেপ্তার। বাংলাদেশে পালাতে গিয়ে সীমান্ত এলাকা গোপালনগর থেকে ভোর রাতে কমল মণ্ডলকে গ্রেপ্তার করে টেকনোসিটি থানার পুলিশ। তার সঙ্গে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

    বিহারের ছাপরা শহর লাগোয়া ডক্টর পিএন সিং ডিগ্রি কলেজের কাছে বুধবার সকালে দুর্ঘটনা। অর্কেস্ট্রা পার্টির দুই মহিলা সদস্য-সহ চার জনের মৃত্যু। গুরুতর জখম ছয় জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাপরার ছোটা ব্রহ্মপুরে বিয়ের অনুষ্ঠানে গানবাজনা করে অর্কেস্ট্রা পার্টির লোকজন পিকআপ ভ্যানে চেপে উত্তরপ্রদেশের বালিয়া জেলায় ফিরছিলেন। ভোর সাড়ে পাঁচটা নাগাদ ভ্যানের চালক কোনও ভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তার জেরে গাড়িটি রাস্তায় উল্টে যায়। সেই সময়ে পিছন থেকে একটি ট্রাক ভ্যানকে খুব জোরে ধাক্কা মারে। খবর পেয়ে ভগবান বাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্কেস্ট্রা পার্টির লোকজনকে উদ্ধার করে ছাপরা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা চার জনকে মৃত ঘোষণা করেন। আহতদের ওই হাসপাতালেই চিকিৎসা চলছে।

    মঙ্গলবার মধ্য রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল আসানসোল উত্তর কেন্দ্রের একটি তৃণমূলের কার্যালয়। কোর্ট মোড় এলাকায় অবস্থিত ওই কার্যালয়ের পাশে একটি কেকের দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়। তৃণমূল কার্যালয় থেকে আগুন ছড়িয়ে পড়ে পাশে কেকের দোকানে।

    রাজ্যে সরকার পরিবর্তন হতেই আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত। ওডিশা ও মধ্যপ্রদেশে তৈরি হওয়া দু’টি ঘূর্ণাবর্ত এবং ছত্তিসগড় থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বাংলায় প্রবেশ করছে প্রচুর জলীয় বাষ্প। এর জেরে আজ বুধবার এবং আগামিকাল বৃহস্পতিবার জুড়ে রাজ্যে চরম ঘর্মাক্ত অস্বস্তি বজায় থাকবে।

  • Link to this news (এই সময়)