• জিয়াগঞ্জে লেনিন মূর্তি ভাঙল কারা? BJP-র দাবি, 'আমরা নয়,' মহুয়ার কটাক্ষ, 'পরিবর্তন উপভোগ করুন'
    আজ তক | ০৬ মে ২০২৬
  • ফল ঘোষণার পর থেকেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস। এমনকী বিষয়টি নিয়ে মুখ খুলেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তৃণমূলনেত্রী বলেন, 'আমরা কিন্তু সিপিএমের কোনও পার্টি অফিস দখল করিনি। ভোটে জেতার পর থেকে বিজেপি অত্যাচার শুরু করেছে। ক্ষমতায় আসার পরে বলেছিলাম, বদলা নয়, বদল চাই।' এবার মুর্শিদাবাদের জিয়াগঞ্জে লেনিন মূর্তি ভাঙচুর অভিযোগ তুলল তৃণমূল কংগ্রেস।   

    তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।  মহুয়া মৈত্র অভিযোগ করেছেন, জিয়াগঞ্জে কয়েক দশকের পুরনো লেনিনের একটি মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিজেপি কর্মীরা মূর্তিটি ভেঙে ফেলেছে এবং এটি প্রতিস্থাপনের পরিকল্পনা করছে। তৃণমূল কংগ্রেসের দাবি, এই ভাঙচুরে বিজেপি সমর্থকরা জড়িত ছিল।

    মহুয়া নিজের পোস্টে লিখেছেন, 'গতকাল জিয়াগঞ্জে (গায়ক অরিজিৎ সিংয়ের বাড়ি এবং আমার বাড়ি থেকে এক ঘণ্টার দূরত্বে) বিজেপি কর্মীরা কয়েক দশক পুরনো লেনিনের একটি মূর্তি ভেঙে মাটিতে ফেলে দিয়েছে এবং দাবি করছে যে তারা এটি শিবাজীর মূর্তি দিয়ে প্রতিস্থাপন করবে। পরিবর্তন উপভোগ করুন।'     

     
  • Link to this news (আজ তক)