• নোনাধরা দেওয়ালে গেরুয়া পতাকা, পরিবর্তনের আবহে কি ভাঙছে ইম্পার কমিটিও?
    এই সময় | ০৬ মে ২০২৬
  • পালাবদলের আবহে অশান্তি টলিউডেও। মঙ্গলবার সন্ধ্যায় ধুন্ধুমার হলো ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স, ইম্পা-র অফিসে।

    অভিযোগ, সোমবার ভোটের ফলপ্রকাশ হওয়ার পরে, বিকেলে গেরুয়া আবির খেলেছেন টলিউডের প্রযোজক গোষ্ঠীর সঙ্গে কয়েক জন। গঙ্গাজল ছিটিয়েছেন অফিস জুড়ে। এ দিন ইম্পার অফিসে গিয়ে দেখা গেল, অফিসের নোনাধরা দেওয়াল থেকে ঝুলছে গেরুয়া পতাকা।

    কী দাবি ইম্পার কাছে?

    মূল দাবি, অবিলম্বে সংগঠনের সভাপতি পিয়া সেনগুপ্তর সঙ্গে স্ক্রিনিং কমিটি নিয়ে আলোচনা। সেই দাবি নিয়েই সোমবার ইম্পার অফিসে যান কয়েক জন প্রযোজক। অভিযোগ, তাঁরাই নাকি গেরুয়া আবির খেলেন অফিসে। তাঁদের পিয়া সরাসরি জানিয়ে দেন, তিনি মিটিংয়ে বসতে নারাজ। একই দাবি নিয়ে মঙ্গলবার ফের ইম্পার অফিসে যান কয়েক জন। কোন ক্যালেন্ডার অনুযায়ী ছবি মুক্তি পাবে, স্ক্রিনিং কমিটির কাজকর্ম কী ভাবে এগোবে এবং আরও কিছু বিষয় নিয়ে আলোচনার দাবি জানানো হয়। তবে আলোচনায় বসতে রাজি হননি পিয়া। এ নিয়ে বাদানুবাদ শুরু হয়।

    বৌবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে প্রযোজকদের একটি গোষ্ঠী। ইম্পার তরফেও পাল্টা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। চিঠি দিয়ে পিয়াকে ৭২ ঘণ্টা সময় দেওয়া হয়েছে আলোচনায় বসার জন্য। এই চিঠিতে সই রয়েছে রতন সাহা, মিলন ভৌমিক, কৃষ্ণনারায়ণ দাগা, গৌতম দাস, কবিতা নস্কর, মৃত্যুঞ্জয় রায় এবং শতদীপ সাহার মতো প্রযোজক এবং পরিবেশকদের।

    এ প্রসঙ্গে পরিবেশক এবং এসএসআর সিনেমাজ়-এর কর্ণধার শতদীপ সাহা বলেন, 'সুস্থ ভাবে আলোচনায় বসতে চাইছি। কিন্তু ইম্পার সভাপতি আমাদের সেই প্রস্তাবে রাজি হচ্ছেন না। আমরা চাই সবটা নতুন করে তৈরি হোক। কারণ এরা পুরো বিষয়টার মধ্যে রাজনীতি ঢুকিয়েছে। সেটা আমরা চাই না।' সরকার বদল হতেই কেন সুর চড়াচ্ছেন? জবাবে শতদীপ বলেন, 'আমরা ২০২১ থেকে চেষ্টা করে যাচ্ছি। কিন্তু ইম্পার কমিটির শীর্ষে যাঁরা আছেন, তাঁরা আমাদের কথা শোনেননি। বিরোধী বলে এড়িয়ে গিয়েছেন। তবে আমি দেবের কথা বলব। দেব ইন্ডাস্ট্রির স্বার্থে নিজের দলের বিরুদ্ধেও আঙুল তুলেছেন। আর কেউ এটা করেননি। আমরা চাই স্বচ্ছ নির্বাচন হয়ে নতুন কমিটি তৈরি হোক।' একই দাবি করেছেন সুজাত সিনেমা হলের কর্ণধার প্রসেনজিৎ গড়াই। তাঁর কথায়, 'ইম্পা-র মেম্বারর কেন মিটিংয়ে বসতে ভয় পাচ্ছেন সেটা বুঝতে পারছি না। আমরা চাই যা সিদ্ধান্ত হওয়ার, সেটা সকলের সামনে হোক। টলিউড রাজনীতির বাইরে থাক।'

    তবে পিয়া মানতে নারাজ যে ইম্পার গায়ে কোনও রাজনীতির রং আছে। তাঁর সাফ কথা, 'ইম্প সম্পূর্ণ ভাবে অরাজনৈতিক সংগঠন এই কমিটির সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। ওরা দাবি করছে আমর নাকি তৃণমূলের আমলে এই অফিসে সবুজ আবির খেলেছি। তার বি কোনও প্রমাণ আছে? যা খুশি একট বলে দেওয়া যায় না। কাজ চালাতে সরকারি সাহায্য দরকার হয়। কিন্তু কোনও রাজনৈতিক দলের হয়ে ক্ষমতার আস্ফালন দেখানো যায় না আমরাও দেখাইনি।'
  • Link to this news (এই সময়)