• ক্যানিং পশ্চিমের তাণ্ডব, পুলিশের গাড়িতেও ভাঙচুরের অভিযোগ, আটক ২০
    এই সময় | ০৬ মে ২০২৬
  • নির্বাচন মেটার পরেই জেলায় জেলায় অশান্তির খবর উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংপশ্চিম বিধানসভা এলাকায় ভাঙচুর ও তাণ্ডব চালানোর অভিযোগ। পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। অশান্তির ঘটনায় ২০ জন আটক করা হয়েছে বলে খবর।

    দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং পশ্চিমের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের মাখালতলা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, রাতারাতি দল বদল করা স্থানীয় এক নেত্রীর নেতৃত্বে এলাকায় ভাঙচুর ও তাণ্ডব চালানো হয়। তৃণমূল নেতাকর্মীদের বাড়িতে হামলারও অভিযোগ উঠেছে।

    বুধবার সকাল থেকেই পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পৌঁছতেই তাঁদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। একাধিক পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এলাকায় তল্লাশি ও ধরপাকড় অভিযান শুরু করেছে। ইতিমধ্যেই অন্তত ২০ জনকে আটক করা হয়েছে, আটক করা হয়েছে বেবিকেও।

    উল্লেখ্য, এর আগের দিনই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সালাউদ্দিন সর্দারের অফিস থেকে উদ্ধার হয়েছিল বহু ধারালো অস্ত্র। দীর্ঘদিন ধরেই সালাউদ্দিনের সঙ্গে বেবির বিবাদ চলছিল। রাজনৈতিক পালাবদলের পরে সেই সংঘাতই নতুন করে প্রকাশ্যে এল বলে মনে করছে প্রশাসন।

  • Link to this news (এই সময়)