• বাংলা জিতেই বাঙালি অস্মিতায় শান, জাতীয় সঙ্গীতের সমমর্যাদা পাবে ‘বন্দে মাতরম’, সিদ্ধান্ত মোদীর মন্ত্রিসভায়
    এই সময় | ০৬ মে ২০২৬
  • অঙ্গ, কলিঙ্গের পরে বঙ্গ দখল হয়েছে। নতুন সরকারের শপথগ্রহণ সময়ের অপেক্ষা। এর মাঝেই বঙ্গবাসীর জন্য নতুন খবর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম’ এ বার জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা পেতে চলেছে। বুধবারই এই সিদ্ধান্তে সিলমোহর দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা।

    দেশের জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর পাশাপাশি ‘বন্দে মাতরম’-এর শিকড় রয়েছে বাংলায়। ভোটের আগে ‘বন্দে মাতরম’ গান নিয়ে চর্চা তুঙ্গে ওঠে। বিতর্ক হয় লোকসভাতেও। এ বার নতুন সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার।

    সরকার জানিয়েছে, এই সিদ্ধান্ত কার্যকর করতে Prevention of Insults to National Honour Act, 1971-এ সংশোধন আনা হবে। সংশোধনের পর ‘বন্দে মাতরম্’-এর প্রতি অসম্মান বা গান চলাকালীন বিঘ্ন ঘটানো আইনত দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। যেমনট বর্তমানে জাতীয় সঙ্গীত ‘জন গণ মন’-এর ক্ষেত্রে প্রযোজ্য হয়।

    নতুন প্রস্তাব অনুযায়ী, ‘বন্দে মাতরম্’-কে জাতীয় সঙ্গীতের সমতুল্য মর্যাদা দেওয়া হলে, এর প্রতি অবমাননা করলে তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা কিংবা উভয়ই হতে পারে।

    বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ‘বন্দে মাতরম্’ ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ স্লোগান ও সঙ্গীত হিসেবে বিবেচিত। তবে এটিকে জাতীয় সঙ্গীতের সমমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

  • Link to this news (এই সময়)