• 'Z+ ছাড়াও অতিরিক্ত পুলিশ ছিল মমতা, অভিষেকের বাড়ির সামনে,' জানালেন DGP
    আজ তক | ০৭ মে ২০২৬
  • ৪ মে, সোমবার নির্বাচনের ফল ঘোষণা হয়। BJP-র কাছে পরাজিত হয়ে বাংলা থেকে ক্ষমতাচ্যুত হয় তৃণমূল। ভবানীপুর আসনেও শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে হারেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার ঠিক ২৪ ঘণ্টা পর থেকেই তাঁর কালীঘাটের বাসভবনের সামনে থেকে ধীরে ধীরে সরানোহয় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা। বাড়তি পুলিশ সরিয়ে নেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হরিশ মুখার্জি লেনের বাড়ির সামনে থেকেও। রাজ্যের 'মুখ্যমন্ত্রী' এবং তৃণমূল সাংসদের নিরাপত্তায় কি তবে কাটছাঁট করা হল? এই নিয়ে জল্পনার মাঝেই এবার মুখ খুললেন রাজ্যের DGP সিদ্ধনাথ গুপ্তা। 

    বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিদ্ধনাথ গুপ্তা বলেন, 'অনেকেই নিরাপত্তা তুলে নেওয়ার বিষয়ে নানা কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় Z+ নিরাপত্তা পান। ইয়ালো বুকে Z+ সিকিউরিটি কেমন হয়, তা নিয়ে বিশদে বর্ণনা করা রয়েছে। সেই রুলবুক অনুযায়ীই তাদের নিরাপত্তা দেওয়া হত। Z+ ক্যাটাগরির বাইরেও অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন ছিল, সেটাই প্রত্যাহার করা হল। হলুদ বুক অনুযায়ী, নিরাপত্তা থাকবে।'

    বাংলায় পরিবর্তন শুধু ক্ষমতায় হল না, পরিবর্তন ঘটছে কালীঘাটেও। হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে নিশ্ছিদ্র পুলিশি দুর্গ ছিল, তা সরে গিয়েছে রাতারাতি। এখন মমতার পাড়ায় অবাধ যাতায়াত। এতদিন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির চত্বরে ব্যাপক পুলিশি নিরাপত্তা থাকত। ওই রাস্তাটি কার্যত বন্ধই রাখা হত। গেটের সামনে যেসব পুলিশকর্মী রাস্তায় গলির মুখে ছিলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার সময় সেই সব পুলিশকর্মীও এখান থেকে চলে গিয়েছেন। পুলিশের বুথ সম্পূর্ণ খালি হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘শান্তিনিকেতন’ বাসভবন থেকে নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। শেক্সপিয়র থানার অন্তর্গত ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দফতর এখানে তৈরি হওয়ার পর থেকে নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল। সেখান থেকেও সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তা। 

    একজন সাংসদ যতটা নিরাপত্তা পান, ততটাই নিরাপত্তা দেওয়া হবে অভিষেককে। অভিযোগ, প্রয়োজনের অতিরিক্ত নিরাপত্তা অভিষেকের জন্য দিয়েছিল রাজ্য সরকার। কার্যত একজন মুখ্যমন্ত্রী যেরকম নিরাপত্তা পান, তেমনই নিরাপত্তা ছিল অভিষেকের। সেই সব বাড়াবাড়ি এবার শেষ। 

     
  • Link to this news (আজ তক)