• সবংয়ে বিভিন্ন গ্রামে বিজেপির নামে সিপিএমের তাণ্ডব
    দৈনিক স্টেটসম্যান | ০৭ মে ২০২৬
  • বাংলার রাজনৈতিক পটের বদল ঘটে গিয়েছে। পদ্মফুলের কাছে ধরাশায়ী হয়েছে ঘাসফুল তৃণমূল কংগ্রেস। ফল ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে দেখা গিয়েছে ভাঙচুরের চিত্র। বিভিন্ন জেলা থেকে এই ধরনের খবর উঠে আসছে। তার মধ্যেই সবং বিধানসভার ২২৬ নম্বর কেন্দ্রে সিপিএমের কিছু দুষ্কৃতী বিজেপির পতাকা ও গেরুয়া রঙ নিয়ে তাণ্ডব চালাচ্ছে বলে খবর। ২০১১ সালে হারের প্রতিশোধ হিসেবে সিপিএম সবংয়ের বিভিন্ন গ্রামে সাধারণ মানুষের উপর অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ প্রকাশ্যে এসেছে।

    তৃণমূল অফিসও ভাঙচুর করা হয়েছে। কয়েকশো বাড়ি ভাঙার পাশাপাশি ৪০টি পার্টি অফিস ভাঙার খবর সামনে এসেছে। বিভিন্ন মানুষের কাছ থেকে ৫০ হাজার, ৫ লক্ষ এবং দশ লক্ষ টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এছাড়া ২০০-র উপরে মানুষ ঘরছাড়ার অভিযোগ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভূঁইয়া। পুলিশ ইতিমধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করলেও দুষ্কৃতীদের দাপট এখনও কমেনি বলে খবর।

     
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)