• বিএসএফের সদর দপ্তরের সামনে বিষ্ফোরণ, চাঞ্চল্য এলাকায়
    বর্তমান | ০৭ মে ২০২৬
  • পাঞ্জাব, ৬ এপ্রিল: পাঞ্জাবের জলন্ধরে বিএসএফের সদর দপ্তরের বাইরের বিষ্ফোরণের পর কিছু ঘণ্টার মধ্যে আবারও বিষ্ফোরণ অমৃতসরে।

    স্থানীয় সূত্রে খবর, বিএসএফ এর সদর দপ্তরের বাইরে দাঁড়িয়ে থাকা একটি স্কুটারে বিষ্ফোরণটি ঘটে। সেই জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিষ্ফোরণের জেরে আগুন লেগে ভস্মীভূত হয়ে যায় স্কুটারটি। এরপর ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতে কিছু ঘণ্টার মধ্যেই আরেকটি বিষ্ফোরণ ঘটে অমৃতসরে খাসা রোডে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের পাঁচিলের কাছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এসে পৌঁছয় পুলিশ। বিষ্ফোরণের জেরে ক্যান্টমেন্টের পাঁচিলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে পুলিশের তরফে।

    তদন্তকারীদের অনুমান, কেউ পাঁচিল লক্ষ্য করে বোমা জাতীয় কিছু ছোড়ে। তার থেকেই  বিষ্ফোরণটি ঘটে। পুলিশের সঙ্গে ঘটনাস্থলে এসে পোঁছয় ফরেনসিক দল এবং বম্ব ডিসপোজাল স্কোয়াড। এই ঘটনার পর একাধিক জায়গায় তল্লাশি শুরু করে পুলিশ।  এই দুই জায়াগার বিষ্ফোরণের পেছনে সন্ত্রাসবাদীদের হাত রয়েছে  কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। 
  • Link to this news (বর্তমান)