মধ্যমগ্রামে বুধবার রাতে শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন করা হয়েছে। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বুধবার রাত ১১টায় গুলি করে খুন করেন চন্দ্রনাথ রথকে। কী ভাবে এই ঘটনা ঘটল? রইল ওই মুহূর্তের ঘটনাক্রম।
হামলার সময়ে যে বাইক ব্যবহার করা হয়েছে, সেটি ট্যাম্পার করা হয়েছে বলে বলে জানিয়েছেন রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা। একটি গাড়ি আটক করা হয়েছে আপাতত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। গাড়ি ও বাইকে দুষ্কৃতীরা ছিলেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।