আজকাল ওয়েবডেস্ক: 'আমরাও চুড়ি পরে বসে নেই, শুধু দল আমাদের বেধে রেখেছে বলে।' শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়কের খুনের ঘটনায় নাম না করে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ নিউটাউনের নবনির্বাচিত বিধায়ক পীযুষ কানোরিয়ার।
এদিন মধ্যমগ্রামের হাসপাতালে পৌঁছে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'ক্ষমতা চলে গিয়েছে। তারপরেও সন্ত্রাস থামাচ্ছে না তো। আমরাও কিন্তু চুড়ি পরে বসে নেই। শুধু দল আমাদের বেধে রেখেছে বলে। এরপর কিন্তু খুঁজে পাওয়া যাবে না বলে দিলাম।'
জানা গিয়েছে, গাড়িতে দু’জন ছিলেন চালক ও আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ। আপ্তসহায়ক এর গাড়ির চালক আহত হয়েছেন। জানা গিয়েছে তাঁরা, কালো স্করপিওতে ছিলেন।