• রেকর্ড! বাংলায় এতগুলি আসনে ৫০ হাজারের বেশি ভোটে জিতেছে BJP
    আজ তক | ০৭ মে ২০২৬
  • West Bengal Election 2026: শুধু সরকার গঠনই নয়, বিপুল ব্যবধানে জয়ের নিরিখেও রেকর্ড গড়ল বিজেপি। নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৫০ হাজারের বেশি ভোটে জেতা আসনগুলির প্রায় ৬০ শতাংশই গিয়েছে গেরুয়া শিবিরের দখলে। ২৯৪ আসনের বিধানসভায় ২০৭টি আসন জিতেছে বিজেপি। অর্থাৎ, হিসেব বলছে, দুই-তৃতীয়াংশেরও বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর এই গেরুয়া ঝড়ে, টানা ১৫ বছরের তৃণমূল শাসনের অবসান ঘটল বাংলায়।

    নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, রাজ্যের অন্তত ৩৯টি কেন্দ্রে জয়ের ব্যবধান ৫০ হাজারের বেশি। তার মধ্যে বিজেপি জিতেছে ২৩টি আসনে। তৃণমূল পেয়েছে ১৫টি আসন। বাকি একটি আসন গিয়েছে আম জনতা উন্নয়ন পার্টির দখলে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফল বিজেপির সাংগঠনিক শক্তি এবং ভোটব্যাঙ্কের বিস্তারের স্পষ্ট ইঙ্গিত।

    তবে সামগ্রিকভাবে বাংলার রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। বিজেপির বিপুল জয় শুধু আসন সংখ্যাতেই সীমাবদ্ধ নয়, জয়ের ব্যবধানেও তা স্পষ্ট। অনেক কেন্দ্রেই তৃণমূল দ্বিতীয় স্থানে থাকলেও বিজেপির ভোটের ব্যবধান বিরোধীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

    রাজনৈতিক মহলের মতে, বিজেপির সামনে এখন সবচেয়ে বড় পরীক্ষা প্রশাসন চালানো। আর তৃণমূলের কাছে লড়াইটা এখন ক্ষমতা ধরে রাখার নয়, বরং রাজনীতিতে নিজেদের প্রাসঙ্গিকতা ফের প্রতিষ্ঠা করার।
  • Link to this news (আজ তক)