শুক্রবার নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করে জানায়, 'যেহেতু রাজ্যে নির্বাচনী প্রক্রিয়া এখন সমাপ্ত হয়েছে, আপনাকে এতদ্বারা বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হল।' একই সঙ্গে অব্যাহতি দেওয়া হল এন কে মিশ্রকেও। বঙ্গ ভোটে কমিশন এন কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছিল।
এসআইআর-এর প্রক্রিয়ার সময় থেকেই সুব্রত গুপ্তর কাঁধে বড় দায়িত্ব দেয় নির্বাচন কমিশন। এসআইআর পরবর্তী ভোটের সময়েও তাঁকে বিশেষ পর্যবেক্ষক করা হয়।