• ‘আপনি হারেননি’, ইস্তফায় নারাজ মমতাকে কালীঘাটে গিয়ে পাশে থাকার বার্তা অখিলেশের
    প্রতিদিন | ০৭ মে ২০২৬
  • উত্তরপ্রদেশের ‘মডেলে’ বাংলাতেও নির্বাচনে কারচুপি হয়েছে। ভয় দেখিয়ে ভোট করানো হয়েছে। রাজ্যে পালাবদলের পর কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে দেখা করতে এসে একথা জানালেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এদিন অখিলেশ মমতার কালীঘাটের বাড়িতে আসেন। নির্বাচনে ভালো লড়াই করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে প্রথমে শুভেচ্ছা জানান অখিলেশ। তারপর মমতার উদ্দেশে তাঁকে বলতে শোনা যায়, “আপনি হারেননি”। গণতন্ত্রের বাঁচানোর লড়াইয়ে মমতার পাশে থাকার বার্তাও দিয়েছেন অখিলেশ।

    অখিলেশ আরও বলেন, “বাংলার নির্বাচনে বেইমানি হয়েছে। এইবারের নির্বাচনে মাল্টি লেয়ার মাফিয়াগিরি হয়েছে। বিজেপি, নির্বাচন কমিশন, আন্ডারগ্রাউন্ডের লোকজন মিলে এই নির্বাচন করিয়েছে। নির্বাচন লুট করেছে। কেন্দ্রীয় বাহিনীকে বিরোধীকে হারানোর নির্দেশ দেওয়া হয়েছে। আধিকারিকদের উঁচু পদের লোভ দেখানো হয়েছে।” বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

    উত্তরপ্রদেশে বিজেপি, কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভয় দেখিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছেন অখিলেশ। একাধিক ছবি ও ডেটা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তিনি। উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বিরোধী দলের এজেন্টদের ভয় দেখিয়ে ভোট হয়েছে। সেই কারণে বিভিন্ন আসনে বিজেপি বেশি মার্জিনে জিতেছে। মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের নিরাপত্তার বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছেন অখিলেশ। তাঁর অভিযোগ, বিজেপি মহিলা-বিরোধী। গণতন্ত্র বাঁচানোর লড়াইয়ে মমতার পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)