• SIR-এর ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত বিচারপতি টিএস শিবজ্ঞানম
    এই সময় | ০৭ মে ২০২৬
  • ব্যক্তিগত কারণ দেখিয়ে SIR-এর আপিলেট ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সুপ্রিম কোর্টে পদত্যাগপত্র পাঠালেন তিনি। নির্বাচন কমিশনকেও জানিয়ে দিয়েছেন তিনি।

    SIR পর্বে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তিন বিচারপতির কমিটি গঠন করেছে কলকাতা হাইকোর্ট। বিচারাধীন তালিকা থেকে বাদ পড়া প্রায় ২৭ লক্ষ নাগরিকের নথি ট্রাইব্যুনাল কী ভাবে বিশ্লেষণ করবে, তারই এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) তৈরি করতে সেই কমিটি গঠন করা হয়।

    সেই কমিটিতেই ছিলেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমও। ইতিমধ্যেই ট্রাইব্যুনালের নথি যাচাইয়ের পরে দু’টি তালিকা প্রকাশ করা হয়েছে। তবে যাচাইয়ের পর্ব এখনও শেষ হয়নি। এরই মধ্যে ধাক্কা। ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ালেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।

  • Link to this news (এই সময়)