• বৃহস্পতির রাতেই কলকাতায় পা দিচ্ছেন অমিত শাহ
    আজকাল | ০৮ মে ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: প্রথমে জানা গিয়েছিল, বৃহস্পতিবার রাজ্যে আসছেন অমিত শাহ। বৃহস্পতিবার সকালে জানা যায়, বৃহস্পতির পরিবর্তে শুক্রবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বৃহস্পতিবার বিকেলে জানা গেল, ফের বদল সূচিতে, শুক্রবার নয়, বৃহস্পতিবার রাতেই কলকাতায় আসছেন অমিত শাহ। 

    সূত্রের খবর, আগামিকাল সকাল সাড়ে দশটা থেকে বৈঠক রয়েছে । এই বৈঠক দুপুর ১টা পর্যন্ত হবে। এরপর দুপুর দুটো বেজে ৫৫ মিনিটে নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার উদ্দেশে রওনা দেবেন। সেখানে তিনটে থেকে সমস্ত বিধায়কদের সঙ্গে বৈঠক রয়েছে। এই বৈঠক চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।  বিকেল পাঁচটা দশ থেকে আটটা পর্যন্ত বৈঠক রয়েছে।  আগামী ৯ই মে সকাল ১০টা ৩৫-এ হোটেল থেকে বেরিয়ে ব্রিগেডের উদ্দেশে রওনা দেবেন। এরপর ব্রিগেডের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বারোটা বেজে কুড়ি মিনিটে ব্রিগেড থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন। সেখান থেকে বারোটা বেজে ৪৫ মিনিটে রওনা দিবেন দিল্লির উদ্দেশে। 

     
  • Link to this news (আজকাল)