• শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশ, ওয়েবসাইট না চললে এসএমএসেই দেখা যাবে নম্বর
    দৈনিক স্টেটসম্যান | ০৮ মে ২০২৬
  • অপেক্ষার অবসান ঘটিয়ে শুক্রবার (৮ মে) প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের  মাধ্যমিক পরীক্ষার ফলাফল। সকাল ৯টা ৩০ মিনিটে আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ)।

    পর্ষদ সূত্রে খবর, সকাল ১০টা ৩০ মিনিট থেকে পরীক্ষার্থীরা 

     ও 

     ওয়েবসাইটে রোল নম্বর ও জন্মতারিখ দিয়ে ফল দেখতে পারবেন। অনলাইন মার্কশিট সাময়িক হলেও সেটি ডাউনলোড বা প্রিন্ট করে রাখা যাবে, মূল শংসাপত্র পরে স্কুল থেকে সংগ্রহ করতে হবে।

    ওয়েবসাইটে সমস্যা হলে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। তবে কোন নম্বরে ও কী ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে, তা পর্ষদ ফল প্রকাশের দিনই জানাবে। তাই পরীক্ষার্থীদের অফিসিয়াল বিজ্ঞপ্তির দিকে নজর রাখতে বলা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)