• পুলিশের তৎপরতায় কয়েক ঘন্টার মধ্যে বাড়ি ফিরল হারিয়ে যাওয়া চাহিদা সম্পন্ন মেয়ে
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • ময়নাগুড়ি, ৭মে: বাড়িতে নিজের মত খেলছিল বছর দশেকের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়েটা।  মা কাজে ব্যস্ত ছিলেন। বাবাও ছিলেন অন্য কাজে। হঠাৎই মেয়ের সাড়া শব্দ না পেয়ে খোঁজ শুরু হয়।  খুঁজতে গিয়ে নজরে আসে, বাড়ির দরজা খোলা, মেয়ে নেই। ঘটনাটি  ঘটেছে বুধবার রাতে ময়মাগুড়ির দোমহোনিতে।

    এদিকে, বাড়িতে মেয়ে নেই দেখে পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ছুটে আসে এলাকার লোকজন। চলতে থাকে খোঁজ।  সেই সময় ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিশের একটি পেট্রলিং ভ্যান। তাদের জানানো হয় গোটা ঘটনা। খবর পেয়ে তৎক্ষণাৎ পুলিশ খোঁজ খবর শুরু করে। চলতে থাকে এলাকার মানুষজনকে জিজ্ঞাসাবাদ। পুলিশের তৎপরতায় রাতেই রেল লাইন সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয় ওই শিশু কন্যা। তাকে তার মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
  • Link to this news (বর্তমান)