• ঝালমুড়ি হাতে রামের নাম, ভিডিয়োয় বিতর্ক বিশ্বভারতীতে
    এই সময় | ০৮ মে ২০২৬
  • এই শান্তিনিকেতন: এ সময়, বার বিশ্বভারতীতেও ঝালমুড়ি বিতর্ক। ঝালমুড়ির ঠোঙা হাতে 'জয় শ্রীরাম' ধ্বনি তুলে বিশ্বভারতীতে 'পরিবর্তন' হতে চলেছে বলে অধ্যাপকদের ঘরে একটি ভিডিয়ো (যার সত্যতা যাচাই করেনি 'এই সময়') বানিয়ে বিপাকে এক পড়ুয়া। ঘটনার পরে ওই ছাত্রের মুচলেকা নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট করালেন কর্তৃপক্ষ।

    অর্থনীতি ও বিশ্বভারতীর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের গবেষণারত ছাত্র দেবব্রত বিশ্বাস এ দিন একটি ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। বিশ্বভারতীর সংশ্লিষ্ট বিভাগের অধ্যাপকদের ঘরে গলায় গেরুয়া উত্তরীয় পরে ও হাতে ঝালমুড়ি নিয়ে ভিডিয়োটি বানানো হয়। টেবিলেও বেশ কয়েকটি কাগজের ঠোঙায় রাখা ছিল ঝালমুড়ি। ভিডিয়োয় ছাত্রটিকে বলতে শোনা যাচ্ছে, 'আমাদের বাংলার বিখ্যাত ঝালমুড়ি। যে ঝালমুড়িতে সরকার বদল হয়েছে। আমরাও আজকে সেই ঝালমুড়ির ট্রেন্ড চালু করছি। বিশ্বভারতীতেও এখন বেশ কিছু পরিবর্তন হতে চলেছে।' এর পরেই সবাই মিলে বলে ওঠেন 'জয় শ্রীরাম'।

    ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ওই ছাত্রকে মুচলেকা লিখিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ। ভবিষ্যতে আর এই ধরনের 'বিতর্কিত' পোস্ট করবেন না বলে মুচলেকা দিয়ে ভিডিয়োটি মুছে দেন ছাত্র। প্রসঙ্গত, বিশ্বভারতীর আচার্য হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাত্রটির বানানো ব্যঙ্গাত্মক ভিডিয়ো প্রকাশ্যে আসতেই দ্রুত পদক্ষেপ করেন কর্তৃপক্ষ। তাঁদের যুক্তি, শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপকের ঘরে দাঁড়িয়ে ব্যঙ্গাত্মক ও রাজনৈতিক ভিডিয়ো বানানোর অর্থ বিশ্ববিদ্যালয় ও আচার্যকে অসম্মান করা। তাই ছাত্রের আচরণে দ্রুত পদক্ষেপ করেছেন বিভাগীয় প্রধান।

    বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, 'বিশ্বভারতী একটি শিক্ষা প্রতিষ্ঠান। এখানে কোনও বিতর্কিত রাজনৈতিক পোস্ট বা সংস্কৃতি করা যায় না। তাই বিভাগীয় প্রধান নিজের মতো ব্যবস্থা নিয়েছেন।'

  • Link to this news (এই সময়)