• কেরলমে হার নিয়ে অবশেষে নীরবতা ভাঙলেন বিজয়ন
    বর্তমান | ০৮ মে ২০২৬
  • তিরুবনন্তপুরম: কেরলমে ভেঙে পড়েছে বাম সরকার। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ। ফলাফল প্রকাশের পর নিয়ম মেনে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন পিনারাই বিজয়ন। কিন্তু, প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। অবশেষে নীরবতা ভাঙলেন তিনি। দলের রাজ্য কমিটির বৈঠকের পর এক বিবৃতিতে বিজয়ন জানিয়েছেন, ভোটের ফল মেনে নিয়ে এগিয়ে যাবে বামজোট (এলডিএফ)। মানুষের আস্থা অর্জন, পারস্পরিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে কাজ করবে দল। কেরলমের মানুষের উন্নয়ন অব্যাহত রাখতে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় আমাদের লড়াই চলবে। তবে ভোটের ফল অপ্রত্যাশিত বলেই মত বিজয়নের। যদিও ইউডিএফকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা, দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করবে বামেরা।
  • Link to this news (বর্তমান)